এক্সপ্লোর

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন: ৫ দফায় ভোটগ্রহণ শুরু ৩০ নভেম্বর, ফল ঘোষণা ২৩ ডিসেম্বর

ঝাড়খণ্ডের বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে ২৭ ডিসেম্বর। তার চারদিন আগেই স্থির হয়ে যাবে সেখানে কে সরকার করতে চলেছে।

নয়াদিল্লি: ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার, মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান, আগামী ৩০ নভেম্বর থেকে মোট পাঁচ দফায় ঝাড়খণ্ডের ভোট অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা ২৩ ডিসেম্বর। ঝাড়খণ্ডের বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে ২৭ ডিসেম্বর। তার চারদিন আগেই স্থির হয়ে যাবে সেখানে কে সরকার করতে চলেছে। শাসক দল বিজেপি ছাড়া ঝাড়খণ্ডের প্রায় সবকটি রাজনৈতিক দলই চেয়েছিল, ভোটগ্রহণ যাতে এক দফায় হয়। কিন্তু, এদিন নির্বাচন কমিশন পাঁচ দফার ভোটগ্রহণের ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী রঘুবর দাসের আশা, তাঁর দলই ক্ষমতা ধরে রাখবে।

প্রসঙ্গত, সম্প্রতি হরিয়ানা ও মহারাষ্ট্রে এক দফায় ভোটগ্রহণ হয়। তাতে বিজেপি সার্বিক দাপট দেখাতে ব্যর্থ হয়। বিশেষ করে, মহারাষ্ট্রে এখনও সরকার গঠনের বিষয়টি ঝুলে রয়েছে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, ঝাড়খণ্ডে এক দফায় ভোটগ্রহণে এই কারণে সম্ভবত আপত্তি ছিল শাসক দলের। গত বিধানসভা নির্বাচনে বিজেপি ৩৭টি এবং শরিক অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ) পাঁচটি জেতে। অর্থাৎ এনডিএ জোটের মোট আসন সংখ্যা ছিল ৪২। যা ৮১-আসনের বিধানসভায় ম্যাজিক ফিগারের (৪১) চেয়ে একটি বেশি। এদিকে, রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল, এদিন ঝাড়খণ্ডের পাশাপাশি দিল্লির বিধানসভা নির্বাচনের দিনও ঘোষণা করতে পারে কমিশন। কিন্তু, তা হয়নি।  এর আগে, মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভার সঙ্গেও ঝাড়খণ্ডের ভোট ঘোষণা করেনি কমিশন। কারণ, রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট এগিয়ে নিয়ে আসার প্রস্তাব দেননি।

সেরা শিরোনাম

Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget