এক্সপ্লোর

এবিভিপিকে হারিয়ে জেএনইউ-এর ছাত্র সংসদ বামেদের দখলে

নয়াদিল্লি:  দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের গণনা শেষ। ঘোষিত ফল। এবিভিপিকে হারিয়ে জেএনইউ-এর ছাত্র সংসদের সভাপতি, সহ-সভাপতি থেকে সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক;  সবকটি পদই বাম-জোটের দখলে। জেএনইউ-এ এবার একসঙ্গে লড়ে আইসা, ডিএসএফ, এসএফআই এবং এআইএসএফ। এবিভিপি-র প্রার্থী ললিত পাণ্ডেকে হারিয়ে জেএনইউ-এর ছাত্র সংসদের সভাপতি পদে জয়ী আইসার এন সাই বালাজি। সহ-সভাপতি পদে জয়ী ডিএসএফ-এর সারিকা চৌধুরী। সাধারণ সম্পাদক এসএফআই-এর এজাজ আহমেদ এবং যুগ্ম সম্পাদক পদে জয়ী এআইএসএফ-এর অমুথা জয়দীপ। গত ১৪ সেপ্টেম্বর রাত দশটায় প্রথম গণনা শুরু হয়। তারপর গণনাকেন্দ্রে এবিভিপি-র সদস্যরা জোর করে ঢুকে পরে বন্ধ ব্যালট বাক্স ও পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এরপরই গণনা প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হয় গণনা। যদিও এবিভিপির সদস্যরা তাঁদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তাঁরা পাল্টা দাবি করেন, তাঁদের না জানিয়েই ভোটগণনা শুরু করে দেওয়া হয়। শনিবার সারাদিনই বিশ্ববিদ্যালয় চত্বর উত্তপ্ত ছিল। মাঝেমধ্যেই বিক্ষোভ, আন্দোলন, হিংসার খবর এসেছে। শনিবার গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে উপস্থিত ছিলেন পড়ুয়া, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ছোট একটি সংঘর্ষের খবরও পাওয়া যায়। সেই ঘটনায় ১০ জন জখম হন। বসন্তকুঞ্জ থানায় এই ঘটনার কথা উল্লেখ করে মামলাও দায়ের হয়। এক বিবৃতি জারি করে জেএনইউ ইলেকশন কমিটির পক্ষ থেকে গণনা প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়ে দেওয়া হয়। তবে কোন দল গণনাকেন্দ্রে ঢুকে হামলা চালিয়েছে, সেব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি কমিটির পক্ষ থেকে। তবে এবিভিপি-র তোলা অভিযোগ মানতে নারাজ বিশ্ববিদ্যালয়ের ইলেকশন কমিটি। তাঁদের দাবি, সমস্ত পক্ষকে জানিয়েই গণনা প্রক্রিয়া শুরু হয়েছিল। সংসদের প্রাক্তন সহ-সভাপতি শেহলা রশিদ টুইটারে এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করেন। তাঁর কথায়, এধরনের ঘটনা জেএনইউ-এর ইতিহাসে আগে কখনও ঘটেনি।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget