এক্সপ্লোর

Live Updates: জেএনইউ-তে তাণ্ডব: ভিডিও প্রকাশ করে হামলার দায় স্বীকার হিন্দু রক্ষা দলের, তদন্তে দিল্লি পুলিশ

JNU Violence: Pinki Chaudhary of Hindu Raksha Dal Claims Responsibility For Assaulting Students, Says 'Such Attacks Will Continue' Live Updates: জেএনইউ-তে তাণ্ডব: ভিডিও প্রকাশ করে হামলার দায় স্বীকার হিন্দু রক্ষা দলের, তদন্তে দিল্লি পুলিশ

Background

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলাকাণ্ডের দায় স্বীকার করল হিন্দু রক্ষা দল নামে একটি সংগঠন। সোমবার গভীর রাতে একটি ভিডিও প্রকাশ করে এই হামলার কথা স্বীকার করে সংগঠনের তরফে জানানো হয়, তাদের কর্মীরাই গত ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন ও অধ্যাপকদের ওপর হামলা চালায় এবং হোস্টেল ভাঙচুর করে।
ওই ভিডিওতে হিন্দু রক্ষা দলের নেতা পিঙ্কি চৌধুরি দাবি করেন, জেএনইউ-তে হিন্দু-বিরোধী চিন্তাভাবনাকে প্রশ্রয় দেওয়া হচ্ছিল। তাই তা রুখতেই ওই হামলা করা হয়। তিনি বলেন, জেএনইউ এখন বামপন্থা-মনস্ক কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠেছে। ওরা আমাদের ধর্মকে অপমান করে। এটা মেনে নেওযা যায় না।



 


পিঙ্কি আরও হুঁশিয়ারি দেন, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের রেডারে রয়েছে। যদি সেখানে দেশবিরোধী কার্যকলাপ বন্ধ না হয়, তাহলে তারা ব্যবস্থা নেবে। তাঁর প্রশ্ন, যদি ধর্ম ও দেশ অপমানিত হয়, তাহলে চুপ থাকা যায় কি? প্রসঙ্গত, ২০১৪ সালে দিল্লির কৌশম্বিতে আম আদমি পার্টির দফতরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল হিন্দু রক্ষা দলের নেতা ভূপেন্দ্র তোমারের বিরুদ্ধে।
রবিবার, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ঢুকে, অবাধে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। মুখে কাপড় বেঁধে, হাতে লাঠি-রড নিয়ে তাণ্ডব চালানো হয়। দুষ্কৃতীদের মারে রক্তাক্ত হন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। মারের হাত থেকে রেহাই পান নি অধ্যাপিকারাও।  এবার এই ভিডিও প্রকাশের পর সংগঠনের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার।

17:49 PM (IST)  •  07 Jan 2020

জেএনইউ-এর সহ উপাচার্য আরও বলেছেন, ‘এখন রেজিস্ট্রেশনে বাধা দেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া যখন অনলাইনে করা হল, তখন সিস্টেমই ধ্বংস করে দেওয়া হল। জরিমানা ছাড়াই ১২ তারিখ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। জেএনইউ-এর ক্যাম্পাসে যে কেউ চলে আসতে পারে। তাই কারা মুখ ঢেকে হামলা চালিয়েছে, সেটা বোঝা মুশকিল। আমাদের নিরাপত্তারক্ষীদের কাছে অস্ত্র থাকে না। তাদের মারধর করে মুখ ঢাকা ব্যক্তিরা ভিতরে ঢুকে পড়ে। তারা সিসিটিভিও ভেঙে দেয়। পড়ুয়ারা হস্টেলে সিসিটিভি লাগাতে বাধা দিচ্ছে। যে প্রমাণ পাওয়া যাচ্ছে, তার ভিত্তিতেই তদন্ত চলছে। তদন্তে এক-দু সপ্তাহ সময় লাগতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে পুলিশ থাকবে।’
17:49 PM (IST)  •  07 Jan 2020

এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেএনইউ-এর সহ উপাচার্য বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে পুলিশকে ডাকা ও না ডাকা, দু’টি বিষয় নিয়েই দ্বিমত রয়েছে। তবে ঘটনার দিন পুলিশকে ঠিক সময়েই ডাকা হয়েছিল। বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হয়েছিল। তাঁদের দাবিও মেনে নেওয়া হয়। কিন্তু বিভোক্ষকারীরা আদালতের নির্দেশ মানেন না। পড়ুয়ারা নিজেদের মধ্যে মারামারি হলে আমরা কী করব? দিল্লি পুলিশ রবিবারের ঘটনার তদন্ত করছে। কারা সেদিন বিশ্ববিদ্যালয়ে এসে হিংসা ছড়ায়, সেটা তদন্ত রিপোর্ট এলেই জানা যাবে।’
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget