এক্সপ্লোর

ভারতের ফিল্ডিং কোচ হতে চেয়ে আবেদন জন্টি রোডসের

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ ছিলেন ৪৯ বছরের জন্টি

মুম্বই: বিরাট কোহলিদের ফিল্ডিং কোচ হতে চেয়ে আবেদন করলেন জন্টি রোডস। অনেকে মতেই তিনি বিশ্বক্রিকেটের সর্বকালের সেরা ফিল্ডার। বিশ্বকাপের পরই ভারতের কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে ফিল্ডিং কোচ আর শ্রীধরের-ও। কোহলিদের ফিল্ডিংকে বিশ্বমানের করে তোলার নেপথ্যে শ্রীধরকে দেশের ক্রিকেটমহলের অনেকেই কৃতিত্ব দেন। আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য কোচিং স্টাফদের চুক্তি ৪৫ দিন বাড়ানো হয়েছে। ইতিমধ্যে নতুন আবেদন চেয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে বোর্ড। শাস্ত্রী-ভরতদের অবশ্য নতুন করে আবেদন করতে হবে না। তাঁরা অটোমেটিক চয়েস হিসাবে পদপ্রার্থী হবেন। একটি ওয়েবসাইটে ভারতের ফিল্ডিং কোচের পদের জন্য আবেদন করার কথা স্বীকার করে নিয়েছেন রোডস। বলেছেন, ‘হ্যাঁ, আমি ভারতের ফিল্ডিং কোচ হতে চেয়ে আবেদন করেছি। আমি ও আমার স্ত্রী এই দেশটাকে ভীষণ ভালবাসি। আর ভারত ইতিমধ্যেই আমাদের অনেক কিছু দিয়েছে। আমার দুই সন্তানেরই জন্ম ভারতে।’ ১৯৯২ বিশ্বকাপে ইনজামাম-উল-হককে কার্যত উড়ে গিয়ে রান আউট করে বিশ্বক্রিকেটকে বিস্ময়াবিষ্ট করে দিয়েছিলেন জন্টি। শুধু ফিল্ডিং দিয়ে প্রত্যেক ম্যাচে ১৫-২০ রান বাঁচিয়ে যে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলা যায়, দেখিয়েছিলেন জন্টি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ ছিলেন ৪৯ বছরের জন্টি। কিছুদিন আগে মুম্বইয়ে ফিল্ডিং নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছিলেন। রোডস নির্বাচিত হলে বিরাটদের সাপোর্ট স্টাফদের তালিকায় উজ্জ্বল সংযোজন হবে, বলাই বাহুল্য।

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget