এক্সপ্লোর

দ্বিতীয় হুগলি সেতু থেকে মাঝগঙ্গায় ঝাঁপ, তিলজলার যুবকের এখনও খোঁজ নেই

দ্বিতীয় হুগলি সেতুর দায়িত্বে থাকা বিদ্যাসাগর আউট পোস্ট এই ঘটনার পর পুলিশের সংখ্যা বাড়িয়েছে। সেতুর রেলিংয়ের গা ঘেঁষতেই দেওয়া হচ্ছে না কাউকে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ভিডিও শ্যুটের জন্য বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু থেকে মাঝগঙ্গায় ঝাঁপ দেওয়ার পর এখনও খোঁজ নেই তিলজলার যুবক জাকির সর্দারের। তিন তিনটি রেলিং পেরিয়ে পুলিশের নজর এড়িয়ে কীভাবে ঝাঁপ দিলেন ওই যুবকরা? ঘটনার পর দ্বিতীয় হুগলি সেতুতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ঝাঁপ দেওয়ার পর কেটে গেছে ৪৮ ঘণ্টারও বেশি সময়... এখনও খোঁজ মেলেনি তিলজলার বছর বাইশের যুবক জাকির সর্দারের! ইচ্ছে ছিল দু চার ফুট নয়, প্রায় ২০০ ফুট উপর থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার দৃশ্য ইউটিউবে আপলোড করে চমকে দেবেন সকলকে! সেই হাতছানিতেই ভয়ঙ্কর খেলা! রবিবার দুপুরে বন্ধুদের তুমুল চিত্কারের মধ্যে মাঝ গঙ্গায় ঝাঁপ দেন মহম্মদ তস্তিগির আলম নামে এক যুবক। তাঁর দেখাদেখি আরও একজন দ্বিতীয় হুগলি সেতুর রেলিং থেকে ঝাঁপ দেন গঙ্গায়! ঝাঁপ দেওয়া প্রথম যুবককে উদ্ধার করা গেলেও দ্বিতীয়বারে ঝাঁপ দেওয়া জাকির সর্দারের খোঁজ এখনও মেলেনি।

এদিকে এই ঘটনার পর মঙ্গলবার সকালে দ্বিতীয় হুগলি সেতুর পাশের ছবিটা অন্যদিনের তুলনায় বেশ খানিকটা আলাদা। দ্বিতীয় হুগলি সেতুর দায়িত্বে থাকা বিদ্যাসাগর আউট পোস্ট এই ঘটনার পর পুলিশের সংখ্যা বাড়িয়েছে। সেতুর রেলিংয়ের গা ঘেঁষতেই দেওয়া হচ্ছে না কাউকে।

সোমবারই পুলিশ জানিয়ে দিয়েছে, জাল দিয়ে ঘিরে দেওয়া হবে দ্বিতীয় হুগলি সেতু। এক পুলিশ কর্মী জানান, লোকজন সরিয়ে দেওয়া হচ্ছে, নজর এড়িয়ে টপকে ঝাঁপ মারে, নজরদারি চলে সারাক্ষণ। কিন্তু প্রশ্ন হল, পুলিশ যতই নজরদারির দাবি করুক, দ্বিতীয় হুগলি সেতুর রেলিংয়ের ওপর আকছার দেখা যায় মানুষজনকে। এমনকী হেলমেট ছাড়া এক বাইকে তিনজনকে চড়ে যেতেও দেখা যায় যখন তখন। রবিবার দুপুরে এত হইচইয়ের মধ্যে এমন সাঙ্ঘাতিক ঘটনা ঘটল, প্রশ্ন উঠেছে, তখন পুলিশ কী করছিল।  

প্রশাসনিক সতর্কতা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু হুজুগের হিড়িকে এই ভয়ঙ্কর খেলার শেষ কোথায়? কবে হুঁশ ফিরবে মানুষের? এটাও বড় প্রশ্ন।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget