এক্সপ্লোর

আজ পালিত হচ্ছে মহাত্মা ফুলের জন্মবার্ষিকী, জেনে নিন দেশের ইতিহাসে তাঁর অবিস্মরণীয় হয়ে থাকার কারণ

বাল্যবিবাহের তীব্র বিরোধী ছিলেন মহাত্মা ফুলে। সেই সঙ্গে বিধবা বিবাহ চালু করার ব্যাপারেও সরব হয়েছিলেন।

কলকাতা: শনিবার গোটা দেশে পালিত হচ্ছে মহাত্মা ফুলের জন্মবার্ষিকী। অনেকে দিনটিকে মহাত্মা ফুলে জয়ন্তী বলে থাকেন। পুরো নাম জ্যোতিরাও গোবিন্দরাজ ফুলে। জন্ম ১৮২৭ সালের ১১ এপ্রিল। মহারাষ্ট্রের সাতারা জেলার কাটগাঁওয়ে। সমাজ সংস্কারক হিসাবে এবং দলিত ও মহিলাদের সমান আধিকারের দাবিতে সরব হওয়ার জন্য তিনি স্মরণীয় হয়ে রয়েছেন। তিনি বরাবর মহিলাদের শিক্ষা ও সমাজে সকলের সমানাধিকারের দাবিতে আন্দোলন করে গিয়েছেন। নারী স্বাধীনতার হয়ে জোরাল সওয়াল করেছেন। পাশাপাশি অস্পৃশ্যতা, ধর্মীয় ভেদাভেদ ইত্যাদির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য লিখেছেন একাধিক বই। ১৮৯০ সালের ২৮ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ, শনিবার পালিত হচ্ছে মহাত্মা ফুলের ১৯৩তম জন্মবার্ষিকী। ছোট থেকেই ধর্মীয় ভেদাভেদকে ঘৃণা করতেন। দলিতদের ওপর সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সরব হয়েছেন। শূদ্র শ্রেণির পরিবারে জন্ম। পারিবারিক জীবিকা বলতে চাষবাস। মাঠের সব্জি বাজারে বিক্রি করে দিন গুজরান করত তাঁর পরিবার। তবে সমাজের নিচু তলার হওয়ায় নানারকম ভেদাভেদের শিকার হতে হয়েছে মহাত্মা ফুলেকেও। পুণেতে এক স্কটিশ খ্রীস্টান মিশনারির স্কুলে ভর্তি হন তিনি। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এবং দাসপ্রথার বিরুদ্ধে সে দেশের জনগণের সংগ্রাম মহাত্মা ফুলের ওপর গভীর প্রভাব বিস্তার করেছিল। সাবিত্রীবাঈ ফুলের সঙ্গে তাঁর বিবাহ হয়। সাবিত্রীবাঈকে ভারতের প্রথম মহিলা শিক্ষক বলে মনে করা হয়। অনেকে মনে করেন, সাবিত্রীবাঈকে বাড়িতেই শিক্ষিত করে তুলেছিলেন মহাত্মা। ১৮৪৮ সালে ফুলে দম্পতি পুণেতে সমাজের নিচু শ্রেণির মেয়েদের জন্য একটিু স্কুল চালু করেন। সেই সময় ভারতে মহিলাদের শিক্ষার কথা অনেকে কল্পনাও করতে পারতেন না। পরবর্তীকালে ফুলে দম্পতি পুণেতে একাধিক স্কুল চালু করে। বাল্যবিবাহের তীব্র বিরোধী ছিলেন মহাত্মা ফুলে। সেই সঙ্গে বিধবা বিবাহ চালু করার ব্যাপারেও সরব হয়েছিলেন। তৎকালীন সমাজে বাল্যবিবাহের চল যেমন ভীষণরকমভাবে ছিল, বিধবা বিবাহ সামাজিক অন্যায় বলে গণ্য করা হত। সতীদাহ প্রথার চলও ছিল। মহাত্মা ফুলে ‘সত্যশোধক সমাজ’ নামের একটি সংগঠন তৈরি করেছিলেন, যার কাজই ছিল সাম্য এবং একতার হয়ে সওয়াল করা এবং দলিতদের ওপর থেকে অস্পৃশ্য তকমা তুলে নেওয়া। বলা হয়, এক ব্রাহ্মণ বন্ধুর বিয়েতে গিয়েছিলেন মহাত্মা ফুলে। দলিত হয়েও ব্রাহ্মণদের বিয়েতে যাওয়ায় সেই বন্ধুর বাবা তাঁকে অপমান করেছিলেন। ঘটনাটি তাঁকে এতটাই নাড়া দিয়েছিল যে, তারপর থেকেই সকলের সমানাধিকারের দাবিতে সরব হন মহাত্মা ফুলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget