এক্সপ্লোর

Kargil Vijay Diwas 2021: কার্গিল বিজয় দিবসে গুলমার্গে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন রাষ্ট্রপতি

আবহাওয়া খারাপ থাকায় কার্গিলে না গিয়ে গুলমার্গে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

নিউদিল্লি: কার্গিল যুদ্ধজয়ের ২২ বছর উদযাপনের প্রাক্কালে রবিবার চার দিনের জম্মু ও কাশ্মীর, লাদাখ সফরে পৌঁছেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। সূত্রের খবর, ভূস্বর্গে আবহাওয়া খারাপ থাকায় কার্গিলে না গিয়ে গুলমার্গে ওয়ারফেয়ার স্কুলে ১৯৯৯ সালের ভারত-পাক যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।  

সোমবার সকালেই টুইটারে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার 'মন কি বাত'-অনুষ্ঠানে মোদি বলেছিলেন, কার্গিল যুদ্ধ দেশের সামরিক বাহিনীর বীরত্ব ও শৃঙ্খলার প্রতীক, যা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে। তিনি জানান, ভারত এই দিনটিকে অমৃত দিবস হিসেবে উদযাপন করবে। 

এদিন ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে কার্গিল যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট। এছাড়াও সেনা প্রধান এম এম নারাভানে, বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া, নৌ সেনা প্রধান ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমার কার্গিল বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা জানান। 

কার্গিল বিজয় দিবসে যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি টুইটারে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন রাহুল গাঁধী।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তৎকালীন কাশ্মীরের কার্গিল জেলায় ঢুকে পড়ে পাক সেনা। ২ মাস ধরেছিল চলেছিল ভারত-পাক যুদ্ধ। ভারতীয় সেনাদের মরণপণ লড়াইয়ের মুখে শেষপর্যন্ত ১৯৯৯ সালের ২৬ জুলাই পিছু হঠতে বাধ্য হয় পাক সেনা। প্রতিবছর এই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। রক্তক্ষয়ী যুদ্ধে পাঁচশোরও বেশি ভারতীয় সেনা নিহত হন। ১৪-১৮ হাজার ফুট উচ্চতায় চলেছিল ভারতীয় সেনাবাহিনীর দেশরক্ষার লড়াই।

কার্গিলে এবং রাজধানী নয়াদিল্লিতে ২৬ জুলাই বিশেষ অনুষ্ঠান করে পালন করা হয় কার্গিল বিজয় দিবস। দেশের প্রধানমন্ত্রী প্রত্যেক বছর ২৬ জুলাই ইন্ডিয়া গেটের সামনে অমর জওয়ান জ্যোতিতে কার্গিল যুদ্ধের নায়কদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। কার্গিল বিজয় দিবসের ২২ বছর পূর্তিতে এবার দুদিনের একটি মোটর বাইক Rally-রও আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget