এক্সপ্লোর

বাংলার থেকে বেশি টিকা পেয়েছে গুজরাত,কর্ণাটক সহ পাঁচ রাজ্য, লোকসভায়  জানাল কেন্দ্র

তৃণমূল সাংসদ মালা রায় সংসদে জানতে চেয়েছিলেন,১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কোন রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলে কত করোনার ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র?

বিজেন্দ্র সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, নয়াদিল্লি ও কলকাতা: বাংলার থেকে বেশি ভ্যাকসিন পেয়েছে গুজরাত, কর্ণাটক সহ ৫ রাজ্য। তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্র।কোন রাজ্যে কত ভ্যাকসিন দেওয়া হয়েছে? জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। পরিসংখ্যান তুলে ধরে উত্তর দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী। অন্যদিকে,  কেন্দ্রের বিরুদ্ধে অনিয়মিত ভ্যাকসিন পাঠানোর অভিযোগ অস্বীকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

বিমাতৃসুলভ আচরণ, পর্যাপ্ত ভ্যাকসিন না দেওয়া, অনিয়মিত ভ্যাকসিন পাঠানো,কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কোভিড-ভ্যাকসিনেশন নিয়ে এরকম নানা অভিযোগ তুলেছে তৃণমূল। দিল্লি সফরে গিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বাংলায় আরও ভ্যাকসিন পাঠানোর দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই প্রেক্ষাপটেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য।তৃণমূল সাংসদ মালা রায় সংসদে জানতে চেয়েছিলেন,১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কোন রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলে কত করোনার ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র?

এর উত্তরে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার রাজ্যভিত্তিক কত ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেই পরিসংখ্যান তুলে ধরেন। কেন্দ্রের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, বাংলার থেকে বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫টি রাজ্যকে। তার মধ্যে রয়েছে বিজেপি শাসিত ৩ রাজ্য....গুজরাত, কর্ণাটক ও উত্তরপ্রদেশ।

লিখিত উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক লিখিত উত্তরে জানিয়েছে,  ‘জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৩৫ কোটি ৪৩ লক্ষ ডোজ সরবরাহ করা হয়েছে। পশ্চিমবঙ্গকে এখনও পর্যন্ত ২ কোটি ২৮ লক্ষ ৫৮ হাজার ৭৬০ টিকার ডোজ। এরমধ্যে ১ কোটি ৯৭ লক্ষ ৫৭ হাজার ৭১০ কোভিশিল্ডের ডোজ পাঠানো হয়েছে।

দিল্লি সফরেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাকে ভ্যাকসিন দেওয়ার প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী।  এ ব্যাপারে শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপি-অবিজেপি, ভারত সরকার করে না। রাজ্যে ভ্যাকসিনের প্রয়োগের রিপোর্টের উপর ভ্যাকসিন দেওয়া হয়। আর স্বাস্থ্য রাজ্যের বিষয়। ত্রুটিমুক্ত করে ভ্যাকসিন সেন্টার, কোল্ডচেন বাড়ানো উচিত। ভারত সরকারও দিতে থাকবে, দেওয়ার ক্ষেত্রে কোনও ত্রুটি আছে বলে আমার জানা নেই।

কলকাতা থেকে জেলা সর্বত্রই ভ্যাকসিনের আকাল চলছে।তা নিয়ে, রাজনৈতিক তরজা চললেও, ভ্যাকসিন নিয়ে হাহাকার কবে বন্ধ হবে? এর উত্তর কিন্তু, এখনও অজানাই।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget