এক্সপ্লোর

অ-পরাজিত অপু, বেলাশেষে রইল শাখা-প্রশাখার খোঁজ

দীর্ঘ ৬১ বছরের অভিনয় জীবনে সৌমিত্র চট্টোপাধ্যায় কাজ করেছেন প্রায় দুশোর বেশি চলচ্চিত্রে। নেহাত অভিনেতার গণ্ডি টপকে হয়ে গিয়েছিলেন ঘরের লোক। উত্তম কুমারের সঙ্গে পাল্লা দেওয়া বাঙালির হার্টথ্রব ক্রমেই হয়ে ওঠেন কিংবদন্তি।

কলকাতা: ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের অপুর সংসার দিয়ে শুরু। তারপর দীর্ঘ ৬১ বছরের অভিনয় জীবনে সৌমিত্র চট্টোপাধ্যায় কাজ করেছেন প্রায় দুশোর বেশি চলচ্চিত্রে। নেহাত অভিনেতার গণ্ডি টপকে হয়ে গিয়েছিলেন ঘরের লোক। উত্তম কুমারের সঙ্গে পাল্লা দেওয়া বাঙালির হার্টথ্রব ক্রমেই হয়ে ওঠেন কিংবদন্তি। দেবী, ঝিন্দের বন্দী, অভিযান, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, সোনার কেল্লা, কোনি, ঘরে বাইরে, গণশত্রু, বেলাশেষে। একাধিকবার বাঙালি হৃদয় ছুঁয়েছেন সৌমিত্রবাবু। বেশিরভাগ বাংলা সিনেমাতেই তাঁর কাজ হলেও হিন্দি ছবিতেও ছিল তাঁর অবাধ যাতায়াত। নিরুপমা (১৯৮৬) ও হিন্দুস্থানী সিপাই (২০০২) এই দুই হিন্দি ছবিতে করেছেন অভিনয়। পরিচালকের গুরুভারও সামলেছেন স্ত্রী কা পত্র (১৯৮৬) তে। তবে নিঃসন্দেহে তাঁর কিংবদন্তি হয়ে ওঠা, প্রজন্মভেদের আইকন হিসেবে জায়গা করে নেওয়া বাঙলা সিনেমার সুবাদেই। একঝলকে রইল সৌমিত্রবাবুর কালজয়ী সিনেমাগুলোর তালিকা। অপুর সংসার (১৯৫৯) দিয়ে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ শুরুর পর ষাট ও সত্তরের দশকে অস্কারজয়ী পরিচালকের সঙ্গে কাজ করেছেন ১৪ টি চলচ্চিত্রে। দেবী (১৯৬০), অভিযান (১৯৬২), চারুলতা (১৯৬৪), অরণ্যের দিনরাত্রি (১৯৬৯), অশনি সংকেত (১৯৭৩), সোনার কেল্লা (১৯৭৪), জয় বাবা ফেলুনাথ (১৯৭৮), ঘরে বাইরে (১৯৮৪), গণশত্রু (১৯৮৯), শাখা প্রশাখা (১৯৯০) যার মধ্যে উল্লেখযোগ্য। তপন সিনহার পরিচালনায় ক্ষুধিত পাষাণ (১৯৬০), ঝিন্দের বন্দী (১৯৬১), তরুণ মজুমদারের সঙ্গে সংসার সীমান্তে (১৯৭৫), গণদেবতা (১৯৭৮), মৃণাল সেনের পরিচালনায় প্রতিদ্বন্দ্বী (১৯৬৪), আকাশ কুসুম (১৯৬৫) সিনেমায় কাজ করেছেন। এছাড়া কোনি (১৯৮৬), লাঠি (১৯৯৬), হেমলক সোসাইটি (২০১২), বেলাশেষে (২০১৫), পোস্ত (২০১৭), সাঁঝবাতি (২০১৯) সৌমিত্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য কাজ।

সেরা শিরোনাম

Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget