এক্সপ্লোর

২৬/১১ হামলাকে ‘হিন্দু সন্ত্রাসবাদ’ হিসেবে তুলে ধরার পরিকল্পনা ছিল লস্করের, দাবি রাকেশ মারিয়ার

গতকাল প্রকাশিত হয় রাকেশের স্মৃতিকথা ‘লেট মি সে ইট নাও’।

মুম্বই: ২৬/১১ হামলা নিয়ে চাঞ্চল্যকর দাবি মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার। তিনি স্মৃতিকথায় লিখেছেন, এই ভয়াবহ জঙ্গি হামলাকে ‘হিন্দু সন্ত্রাসবাদ’ হিসেবে তুলে ধরার পরিকল্পনা করেছিল লস্কর-ই-তৈবা। বেঙ্গালুরুর সমীর চৌধুরী নাম নিয়ে হামলা চালিয়ে মৃত্যু হত আজমল কসাবের। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। গতকাল প্রকাশিত হয় রাকেশের স্মৃতিকথা ‘লেট মি সে ইট নাও’। এই বইয়ে তিনি ২৬/১১ হামলা প্রসঙ্গে লিখেছেন, ‘যদি লস্কর-ই-তৈবার সব পরিকল্পনা ঠিকঠাক থাকত, তাহলে কসাব মরত চৌধুরী হিসেবে। তখন সংবাদমাধ্যম এই হামলার জন্য হিন্দু সন্ত্রাসবাদকে দায়ী করত। এই হামলা চালিয়েছিল যে জঙ্গিরা, তাদের নকল পরিচয়পত্র তৈরি করেছিল লস্কর। সেই পরিচয়পত্রে ভারতের ঠিকানা উল্লেখ করা হয়েছিল। জঙ্গি হামলার পরেই কসাবের যে ছবি দেখা গিয়েছিল, তাতে তার ডান হাতে লাল তাগা ছিল। নিরাপত্তার কারণে মুম্বই পুলিশ সংবাদমাধ্যমের কাছে কোনও তথ্য ফাঁস করেনি।’ রাকেশ আরও লিখেছেন, ‘জেলেই কসাবকে মেরে ফেলার ছক কষেছিল আইএসআই ও লস্কর। কারণ, সে ছিল এই হামলার প্রমাণ। এই প্রমাণ লোপাটের জন্যই কসাবকে খুনের চক্রান্ত করেছিল দাউদ ইব্রাহিমের গ্যাং।’ কসাব সম্পর্কে মারিয়া আরও লিখেছেন, ‘ডাকাতি করার জন্য লস্করে যোগ দিয়েছিল কসাব। তার সঙ্গে জিহাদের কোনও যোগ ছিল না। কিন্তু তাকে ভুল বোঝায় লস্করের মাথারা। কসাবকে বিশ্বাস করানো হয়, ভারতে মুসলিমদের নমাজ পড়তে দেওয়া হয় না। সেই কারণে তাকে যখন মেট্রো সিনেমার কাছে একটি মসজিদে প্রার্থনার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তখন সে হতবাক হয়ে গিয়েছিল। ভারতে হামলা চালাতে আসার আগে কসাবকে এক সপ্তাহের ছুটি এবং ১.২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। সে বোনের বিয়ের জন্য পরিবারকে সেই টাকা দেয়।’

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget