এক্সপ্লোর

Maharashtra Lockdown:মহারাষ্ট্রে ফের লকডাউন? আজ চূড়ান্ত সিদ্ধান্ত

Maharashtra Corona Lockdown:অন্যদিকে, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন,  লকডাউন জারি হলে সমাজের বিভিন্ন অংশের জীবনজীবিকার ওপর প্রভাব পড়বে। ওই সমস্ত অংশের মানুষের জন্য আর্থিক প্যাকেজ চূড়ান্ত করতে আগামী সোমবার একটি বৈঠক করবেন তিনি।

মুম্বই: করোনাভাইরাস সংক্রমণের লাগামছাড়া উর্ধ্বগতিতে রাশ টানতে মহারাষ্ট্রে কঠোর লকডাউন জারির ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সর্বদল বৈঠকে যোগদানকারী কয়েকজন মন্ত্রী ও বিজেপির এক শীর্ষ নেতা এ কথা জানিয়েছেন।

অন্যদিকে, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন,  লকডাউন জারি হলে সমাজের বিভিন্ন অংশের জীবনজীবিকার ওপর প্রভাব পড়বে। ওই সমস্ত অংশের মানুষের জন্য আর্থিক প্যাকেজ চূড়ান্ত করতে আগামী সোমবার একটি বৈঠক করবেন তিনি।

রাজ্যের অপর এক মন্ত্রী অশোক চবন বলেছেন, লকডাউনের প্রকৃতি, সুযোগ ও সময়পর্ব খুব শীঘ্রই চূড়ান্ত হবে।

গতকাল রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য  ভার্চুয়াল সর্বদলীয় বৈঠক হয়। প্রায় দুঘণ্টা এই বৈঠক চলে। বৈঠকের পর বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল বলেছেন, সর্বদল বৈঠকে লকডাউন জারি নিয়ে আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত হয়নি। তবে মুখ্যমন্ত্রী কঠোর লকডাউনের পক্ষপাতী বলেই মনে হয়েছে।

শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের মন্ত্রীরা ছাড়াও ওই সর্বদল বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশ, প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে সহ অন্যান্য নেতারা।

চন্দ্রকান্ত পাটিল বলেছেন, লকডাউন প্রয়োজনীয় বলে মনে করে বিজেপি। কিন্তু এরফলে যারা ক্ষতিগ্রস্ত হবে, সরকারের উচিত প্রথমে তাদের জন্য আর্থিক প্যাকেজের ব্যবস্থা করা। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, এক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত নেবে দল তা সমর্থন করবে। একইসঙ্গে তিনি বলেছেন, কংগ্রেস চায়, এবারের লকডাউন গত বছরের মতো সমস্যাসঙ্কুল না হয়। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য আর্থিক প্যাকেজেকে সমর্থন জানাবেন তাঁরা।  পাটোলে আরও বলেছেন, বিরোধীরা প্রথমে আর্থিক প্যাকেজ ঘোষণার কথা বলেছে।

পাটোলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জন্য ভ্যাকসিনের নিতান্ত স্বল্প সরবরাহকে দায়ী করেছেন। রাজ্যের পূর্তমন্ত্রী অশোক চবন বলেছেন, সরকারের অগ্রাধিকার হল মানুষের জীবন ও জীবনযাত্রাকে রক্ষা করা। এনসিপি-র প্রবীন নেতা তথা মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মুখ্যমন্ত্রী রাজ্যের কোভিড-১৯ টাস্ক ফোর্সের সঙ্গে কথা বলবেন।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget