এক্সপ্লোর

মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় শিবরাজ না পালাবদল? কী বলছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা?

নয়াদিল্লি: ১৫ বছর ধরে মধ্যপ্রদেশের ক্ষমতায় বিজেপি। ১৩ বছর ধরে একটানা মুখ্যমন্ত্রীর চেয়ারে শিবরাজ সিংহ চৌহান। মধ্যপ্রদেশের বিধানসভা ভোট বিজেপি-কংগ্রেস দু’পক্ষের কাছেই কার্যত প্রেস্টিজ ফাইট। এবারের বিধানসভা ভোটে কি পাশা উল্টে দিতে পারবে বিরোধীরা? ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা বলছে, মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১০২ থেকে ১২০টি আসন। কংগ্রেস পেতে পারে ১০৪ থেকে ১২২টি আসন। অন্যান্য পেতে পারে ৪ থেকে ১১টি আসন। অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ী, ১৫ বছর পর মধ্যপ্রদেশ বিজেপির থেকে ছিনিয়ে নিতে চলেছে কংগ্রেস। অবশ্য টাইমস নাউ-সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১২৬টি আসন। কংগ্রেস পেতে পারে ৮৯টি আসন। মায়াবতীর বহুজন সমাজ পার্টি পেতে পারে ৬টি আসন। অন্যান্য দলগুলি পেতে পারে ৯টি আসন। অর্থাৎ এই হিসেব অনুযায়ী, মধ্যপ্রদেশ থাকছে বিজেপির হাতেই। আবার নিউজ এক্স-নেতার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, মধ্যপ্রদেশে কংগ্রেস পেতে পারে ১১২টি আসন। বিজেপি পেতে পারে ১০৬টি আসন। অন্যান্য দলগুলি পেতে পারে ১২টি আসন। অর্থাৎ, এই সমীক্ষা অনুযায়ী, বিজেপির থেকে মধ্যপ্রদেশ ছিনিয়ে নিতে পারে কংগ্রেস। রিপাবলিক টিভি ও সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, মধ্যপ্রদেশে কংগ্রেস পেতে পারে ১১৮টি আসন। বিজেপি পেতে পারে ৯৮টি আসন। অন্যান্য দলগুলি পেতে পারে ১৪টি আসন। অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ীও মধ্যপ্রদেশ বিজেপির হাতছাড়া হতে পারে। অন্যদিকে, রিপাবলিক টিভি-জন কি বাতের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, মধ্যপ্রদেশে বিজেপি পেতে পারে ১১৮টি আসন। কংগ্রেস পেতে পারে ১০৫টি আসন। অন্যান্য দলগুলি পেতে পারে ৭টি আসন। অর্থাৎ কড়া টক্কর হলেও, মধ্যপ্রদেশ ধরে রাখতে পারে বিজেপি। শেষমেশ কোন হিসেব মিলবে? মধ্যপ্রদেশের কুর্সিতে কি ফিরবেন শিবরাজ? নাকি অবসান হবে বিজেপি রাজের? উত্তর জানা যাবে ১১ ডিসেম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget