এক্সপ্লোর

অ্যাঞ্জেলো ম্যাথিউজের লড়াকু ইনিংস, মালিঙ্গা-ডি সিলভাদের দুরন্ত বোলিং, ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা

দুরন্ত কামব্যাক শ্রীলঙ্কার। বিশ্বকাপের লো স্কোরিং ম্যাচে তীব্র লড়াইয়ের পর ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। ৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়েগিয়েছিল তারা।

লিডস: দুরন্ত কামব্যাক শ্রীলঙ্কার। বিশ্বকাপের লো স্কোরিং ম্যাচে  তীব্র লড়াইয়ের পর  ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। ৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়েগিয়েছিল তারা। এরপরও একের পর উইকেট হারাতে থাকে তারা। কিন্তু প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের ১১৫ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে ঘুরে দাঁড়ায় তারা। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৩২ রান করে শ্রীলঙ্কা। জয়ের জন্য ২৩৩ রান তাড়া করতে নেমে লাসিথ মালিঙ্গা ধনঞ্জয় ডি সিলভা, ইসুরু উডানার বোলিংয়ের সামনে ৩ ওভার বাকি থাকতে ২১২ রানে অলআউট হয়ে যায় আয়োজক দেশ। মালিঙ্গা ৪৩ রানে চার উইকেট নিয়ে ইংল্যান্ডের টপ অর্ডারকে ভেঙে দেন। তাঁকে যোগ্যসঙ্গত দেন ডিসিলভা ও উডানা। ইংল্যান্ডের মিডল ও লোয়ার অর্ডারে আঘাত হানেন তাঁরা। ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন ডিসিলভা। উজানা নিয়েছেন ৪১ রানে দুই উইকেট। একটি উইকেট পেয়েছেন নুয়ান প্রদীপ। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। স্কোরবোর্ডে যখন ১ রান তখন মালিঙ্গার বলে আউট হন জনি বেয়ারস্টো। অন্য ওপেনার জেমস ভিনসকেও ফিরিয়ে দেন মালিঙ্গা। ২৬ রানে দ্বিতীয় উইকেট পড়ে ইংল্যান্ডের। জো রুট ও ইয়ন মর্গ্যান জুটি বাঁধেন। কিন্তু মর্গ্যানকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে ব্রেকথ্রু দেন উডানা। দলের ৭৩ রানে ব্যক্তিগত ২১ রানে আউট হন মর্গ্যান। ইংল্যান্ডের যখন ১২৭ রান, তখন রুট মালিঙ্গার বলে ৫৭ রান করে আউট হন। চতুর্থ উইকেট পড়ার পর বেন স্টোকস ইনিংসের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু অন্যপ্রান্ত থেকে যোগ্য সঙ্গত পাননি তিনি। ইংল্যান্ডের ১৪৪ রানে জোস বাটলারকে ফিরিয়ে ফের আঘাত হানেন মালিঙ্কা। এরপর ডি সিলভা মইন আলি, ক্রিস ওকস ও আদিল রশিদকে আউট করেন। উডানার বলে আউট হন জোফরা আর্চার। প্রদীপ ফেরান মার্ক উডকে। ৮২ রানে অপরাজিত থেকে যান স্টোকস। এর আগে শ্রীলঙ্কার ইনিংসের প্রাথমিক ধাক্কা সামলে কুশল মেন্ডিস (৪৬) এবং ধনঞ্জয় ডি সিলভা (২৯)-র সঙ্গে চতুর্থ ও ষষ্ঠ উইকেটে দুটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন ম্যাথিউজ। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। এছাড়াও অভিস্কা ফার্নান্ডোও ৩৯ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার ৫২ রানে ৩ ও মার্ক উড ৪০ রানে ৩ উইকেট পেয়েছেন। আদিল রশিদ দুটি এবং ক্রিস ওকস একটি উইকেট পেয়েছেন।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget