এক্সপ্লোর

ঋণ চেয়ে গরু নিয়ে গোল্ডলোন সংস্থার দরজায় দুগ্ধ ব্যবসায়ী, দিলীপকে নোবেল দেওয়ার দাবি তৃণমূল পঞ্চায়েত প্রধানের

গরু-বাছুরের বদলে দিতে হবে স্বর্ণঋণ।

ডানকুনি: বর্ধমানে এক অনুষ্ঠানে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ মন্তব্য করে বসেছিলেন, “দেশী গরুর দুধে রয়েছে সোনা। আর সেকারণেই দুধের রং হলদেটে।” নয়া ‘গো-তত্ত্বের’ আবিষ্কারক দিলীপ আরও বলেন, “ভারতীয় গরুর পিঠে রয়েছে কুঁজ। বিদেশি গরুর কুঁজ হয় না। বিদেশি গরুর পিঠ মোষের মতো হয়। ওই কুঁজে সোনা থাকে, তাই বলা হয় স্বর্ণনাড়ি। কুঁজে আলোকরশ্মি পড়লেই সোনা তৈরি হয়”। দিলীপের এই বক্তব্যের পরই দেশ জুড়েই শুরু হয় রঙ্গ তামাশা। হোয়াটসঅ্যাপে চালান হতে থাকে একের পর এক হাস্যরসের উপাদান। এইসব কিছুর মধ্যেই এবার ডানকুনির এক গো-পালক ঘটিয়ে ফেললেন আরও এক হাস্যকর ঘটনা। শুনেছেন গরুর দুধে সোনা আছে, তাই গরু, বাছুর নিয়ে তিনি হাজির হয়েছেন গোল্ডঋণ সংস্থার দরজায়। গরু-বাছুরের বদলে দিতে হবে স্বর্ণঋণ। নাছোড়বান্দা ওই ব্যক্তিকে বোঝাতে কালঘাম ছুটল কর্মীদের। এই ঘটনায় আবার দিলীপ ঘোষকে টিপ্পনি করে নোবেলের দাবি করে বসলেন গরলগাছার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান মনোজ সিংহ।

এদিন ডানকুনিতে একটি গোল্ডলোন সংস্থার কাছে ঋণ নিতে আসা ওই ব্যক্তি বলেন, “আমি এখানে গোল্ডলোন নিতে এসেছি আর সেকারণেই সঙ্গে নিয়ে এসেছি গরু। আমি শুনেছি গরুর দুধে সোনা আছে। আমার পরিবার পুরোপুরি গরুর ওপর নির্ভরশীল। আমার কাছে ২০টি গরু আছে। লোন পেলে আরও গরু কিনে ব্যবসা বাড়াতে পারব।”

গরলগাছা পঞ্চায়েত প্রধান এই ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্যের কড়া সমালোচনা করেন। টিপ্পনি করে তিনি বলেন, “গরুর দুধে সোনা আছে, এইসব কথা বলে যে পরিস্থিতি তিনি তৈরি করলেন, তাঁর জন্য দিলীপ ঘোষকে নোবেল দেওয়া উচিত। প্রতিদিন কেউ না কেউ গরু নিয়ে আসছেন আর জিজ্ঞাসা করছেন, তাঁরা কত টাকা ঋণ পেতে পারেন। তাঁরা বলছেন, এক একটি গরু রোজ ১৫-১৬ লিটার করে দুধ দেয়। সেক্ষেত্রে তাঁরা কত টাকা ঋণ পাবেন। একজন রাজনৈতিক নেতার উচিত খাদ্য, বস্ত্র, অন্ন নিয়ে কথা বলা। এই ঘটনায় আমার লজ্জা হচ্ছে। ”

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget