এক্সপ্লোর

রেনাল ফেলিওরে ভুগছে মাসুদ আজহার, নিয়মিত ডায়ালিসিস চলছে পাক সেনার রাওয়ালপিন্ডির হাসপাতালে, দাবি নিরাপত্তা কর্তাদের

নয়াদিল্লি: রেনাল ফেলিওর সমস্যায় ভুগছে মাসুদ আজহার? কিডনির অসুখে কাবু জইশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতা? পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সাম্প্রতিক দাবির পরিপ্রেক্ষিতে ভারতীয় নিরাপত্তা সংক্রান্ত অফিসাররা এমনই সন্দেহের কথা বলেছেন। কুরেশি বৃহস্পতিবার কুখ্যাত সন্ত্রাসবাদী গোষ্ঠীর শীর্ষনেতার পাকিস্তানে থাকার কথা স্বীকার করে বলেন, আমার কাছে যতটুকু খবর, তিনি পাকিস্তানে আছেন। সত্যিই এতটাই অসুস্থ যে, বাড়ি থেকে বেরনোর শক্তিও নেই! আজ জনৈক উচ্চপদস্থ ভারতীয় নিরাপত্তা অফিসার বলেন, সাম্প্রতিক কিছু রিপোর্টে ইঙ্গিত, মাসুদ আজহার রেনাল ফেলিওরে আক্রান্ত, চিকিত্সাধীন। পাক সেনার সদর দপ্তর রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে নিয়মিত ডায়ালিসিস হচ্ছে তার। অফিসারটি জানান, পুলওয়ামা সন্ত্রাসের দায় নেওয়া জইশের মাথা আজহার ছিল ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী। অনেকেই আজহারকে চেনে এক পাকিস্তানি ধর্মীয় নেতা হিসাবে যে ব্রিটেনের মসজিদগুলোয় ধর্মীয় বিষয় সংক্রান্ত আলোচনায় জিহাদের প্রশ্নটি ঢুকিয়েছিল। ৫০ বছর বয়সি আজহারের প্রভাব, গুরুত্ব নাকি এতটাই প্রবল ছিল যে, কান্দাহারে ১৯৯৯ এর ৩১ ডিসেম্বর অপহৃত, ছিনতাই হওয়া ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি-৮১৪ র যাত্রীদের মুক্তির বিনিময়ে তার মুক্তি পাওয়ার খুশিতে লাদেন সেদিন রাতেই জমকালো পার্টি দেন। সেখানে লাদেন স্মরণ করেন, কীভাবে ১৯৯৩ সালে তিনি ও আজহার প্রথম একসঙ্গে কাজ করেন। জম্মু ও কাশ্মীরে জেহাদি প্রচারের জন্য ১৯৯৪ সালে গ্রেফতার হয় আজহার। তার ব্রিটিশ রিক্রুটদের অন্যতম ওমর শেখ সদস্য হিসাবে আজহারকে ছাড়াতে ১৯৯৪ সালে ভারতে পশ্চিমী দেশের চার পর্যটককে অপহরণ করে। যদিও নিরাপত্তা সংস্থাগুলি পর্যটককে মুক্তির পাশাপাশি ওমরকে গ্রেফতার করতে সফল হয়। ফের আজহারকে ছাড়াতে ১৯৯৫ সালে ৫ পশ্চিমী পর্যটককে হরকত ছিনতাই করে, ঘটনাক্রমে মেরেও ফেলে। আজহারের মুক্তির পরই তৈরি হয় জয়েশ। তারা প্রথম ২০০০ সালের এপ্রিল আঘাত হানে শ্রীনগরে বাদামিবাগে সেনার ক্যান্টনমেন্টে আত্মঘাতী হামলা চালিয়ে। আফ্রিকার একাধিক দেশে সন্ত্রাসের প্রেরণাদাতা ছিল আজহার। সে জাম্বিয়া, আবুধাবি, সৌদি আরব, মঙ্গোলিয়া, ব্রিটেন, আলবানিয়া ঘুরেছে সন্ত্রাসের বাণী ছড়াতে। সোমালিয়ায় আল কায়েদার সহযোগী সংগঠনের সঙ্গে দেখা করতে ১৯৯৩ এর আগস্ট সে কেনিয়ায়ও গিয়েছিল। সন্ত্রাসবাদী হামলার জন্য প্রশিক্ষণ, পরিকাঠামোগত সাহায্য পাওয়ার জন্য সে ব্রিটেনে বহু লোকের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget