এক্সপ্লোর

লিটারে ২-৩ টাকা হারে দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, আমুল, কার্যকর আজ থেকেই

জোগান-সংক্রান্ত সমস্যার জন্য দেশব্যাপী দুধের দাম বাড়াল দুই বৃহৎ দুগ্ধ প্রস্তুতকারী সংস্থা আমুল ও মাদার ডেয়ারি।

নয়াদিল্লি: জ্বালানি ও পেঁয়াজের দাম নিয়ে যখন নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের, সেই সময় মধ্যবিত্তের নিত্য-যন্ত্রণা আরও একধাপ বাড়ল রবিবার থেকে। জোগান-সংক্রান্ত সমস্যার জন্য দেশব্যাপী দুধের দাম বাড়াল দুই বৃহৎ দুগ্ধ প্রস্তুতকারী সংস্থা আমুল ও মাদার ডেয়ারি। একদিকে মাদার ডেয়ারি লিটারে ৩ টাকা দাম বাড়াল। অন্যদিকে, আমুল দাম বাড়াল ২ টাকা লিটারপ্রতি দরে। সবক্ষেত্রেই রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর করা হল। গতকালই মাদার ডেয়ারি ঘোষণা করেছিল, জোগান কমে যাওয়া ও দুধ তৈরির খরচ বেড়ে যাওয়ায় বিক্রির দাম বাড়াতে হয়েছে। পলি-প্যাক হোক বা টোকেন-- সবক্ষেত্রেই দুধের দাম লিটারপ্রতি ২ থেকে ৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। যেমন, টোকেন দুধের দাম ২ টাকা বেড়ে হয়েছে ৪২ টাকা প্রতি লিটার। পলিপ্যাকে টোনড ও ডবল টোনড দুধের দাম লিটারে তিন টাকা বেড়ে হল যথাক্রমে ৪৫ ও ৩৯ টাকা। আবার, ফুল ক্রিম দুধের দাম ২ টাকা বেড়ে হল লিটারে ৫৫ টাকা। হাফ-লিটার ফুল ক্রিম দুধের দাম একটাকা বেড়ে হল ২৮ টাকা। কাউ মিল্কের দাম ৩ টাকা বেড়ে হল ৪৭ টাকা প্রতি লিটার। মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়া ও প্রকৃতির খামখেয়ালিপনার ফলে পশুখাদ্যের দাম বেড়েছে। ফলে, আগের তুলনায় এখন গো-পালকদের বেশি টাকা দিতে হচ্ছে। অর্থাৎ কাঁচা দুধের দাম বেড়ে গিয়েছে। আবার, শীতকালে দুধের মোট উৎপাদনও কমে গিয়েছে। সব মিলিয়ে দাম বাড়াতে হয়েছে। মাদার ডেয়ারি আরও জানিয়েছে, গত কয়েকমাসে গো-পালকদের লিটারে ৬ টাকা হারে দাম বাড়াতে হয়েছে। যা গত বছরের তুলনায় ২০ শতাংশ অধিক বৃদ্ধি। সংস্থার দাবি, দুধ বিক্রি করে হওয়া উপার্জনের ৮০ শতাংশই চলে যায় কাঁচা দুধ কিনতে। দেশের অপর অন্যতম বৃহৎ সংস্থা আমুল জানিয়েছে, তারা সারা দেশে ২ টাকা হারে সব ধরনের দুধের দাম বাড়িয়েছে। যেমন, আমুল গোল্ড ৫০০ মিলির দাম হয়েছে ২৮ টাকা। সম পরিমানের আমুল তাজার দাম ২২ টাকা। তারাও জানিয়েছে, গো-পালকদের বেশি দাম দিতে হচ্ছে। ফলে, দুধ প্রস্তুত প্রক্রিয়ার খরচ বেড়েছে। এরসঙ্গেই তারা যোগ করে, খাদ্যের গড় মুদ্রাস্ফীতির তুলনায় দুধের এই মূল্যবৃদ্ধি কম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget