এক্সপ্লোর

১৩ জনকে নিয়ে নিখোঁজ ভারতীয় বায়ুসেনার বিমান, সন্ধান চলছে এখনও

রাশিয়ায় তৈরি এই এ এন ৩২-তে ১৩ জন ছিলেন, তাঁদের মধ্যে ৫ জন যাত্রী, ৮ জন ক্রু। আজ সকাল ৭.৩০টা থেকে সরকারিভাবে বিমানটির সন্ধান মিলছে না।

নয়াদিল্লি: ১৩ জন যাত্রীকে নিয়ে গতকাল থেকে অরুণাচল প্রদেশে নিখোঁজ ভারতীয় বায়ুসেনার বিমান এ এন ৩২। সেনা খোঁজ চালাচ্ছে কিন্তু বিমানটির এখনও কোনও সন্ধান নেই। রাশিয়ায় তৈরি এই এ এন ৩২-তে ১৩ জন ছিলেন, তাঁদের মধ্যে ৫ জন যাত্রী, ৮ জন ক্রু। আজ সকাল ৭.৩০টা থেকে সরকারিভাবে বিমানটির সন্ধান মিলছে না। বিমান যাচ্ছিল চিন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দূরে, অরুণাচলের মেঞ্চুকা এলাকায়, অসমের জোরহাট থেকে রওনা দেওয়ার ৩৩ মিনিটের মাথায় সেটি নিখোঁজ হয়ে যায়। বায়ুসেনা জানিয়েছে, জোরহাট থেকে গতকাল বেলা ১২টা ২৭ মিনিটে রওনা দেয় বিমানটি। শেষ তার সঙ্গে যোগাযোগ করা যায় ১টার সময়। ১৩ জনকে নিয়ে নিখোঁজ ভারতীয় বায়ুসেনার বিমান, সন্ধান চলছে এখনও সি ১৩০জে, এএন ৩২ ও এমআই ১৭ হেলিকপ্টার তিনটি হারিয়ে যাওয়া বিমানের খোঁজ করছে বলে বায়ুসেনা জানিয়েছে। সাহায্য করছে সেনা, বিভিন্ন সরকারি, বেসরকারি এজেন্সি। সম্ভবত দুর্ঘটনায় পড়েছে বিমানটি কিন্তু কোও ধ্বংসাবশেষ নজরে আসেনি এখনও। কাল সারারাত আকাশপথে চলেছে তল্লাশি, একইভাবে মাটিতে তল্লাশি চালিয়েছে সেনা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, বায়ুসেনার সহ প্রধান এয়ার মার্শাল রাকেশ সিংহ ভাদাউরিয়ার সঙ্গে তিনি এই বিমানের নিখোঁজ হওয়া নিয়ে কথা বলেছেন, প্রার্থনা করছেন, বিমানে থাকা সকলে যেন সুস্থ থাকেন। এর আগে ২০০৯-এর জুনে অরুণাচলেরই পশ্চিম সিয়াং জেলায় এমনই এক এ এন ৩২ বিমান ভেঙে পড়ে, বিমানে থাকা ১৩ জনেরই মৃত্যু হয়। মেঞ্চুকা থেকে ৩০ কিলোমিটার দূরে দূর্ঘটনাটি ঘটে। ২০১৬-র জুলাইতে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় আর এক এ এন ৩২। বিমানে ২৯ জন ছিলেন। সমুদ্রে ২,১৭,৮০০ বর্গ নটিক্যাল মাইল তল্লাশি চালিয়েও ওই বিমানের সন্ধান মেলেনি।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget