এক্সপ্লোর

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি

২৩মে নির্বাচনী ফলাফলে দেশের রায় গিয়েছে এনডিএ-র পক্ষে। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তিন শতাধিক আসন পেয়েছে বিজেপি।

নয়াদিল্লি: আগামী সপ্তাহের বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদে ফের একবার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। রবিবার রাষ্ট্রপতি ভবনের তরফে একটি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৩০ মে  বৃহস্পতিবার রাইসিনা হিলসে সন্ধ্যা ৭ টায় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে শপথ নিতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দফতরের একাধিক মন্ত্রীরাও। টুইটারে প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার দিনক্ষণ জানিয়ে টুইট করেছেন খোদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

প্রসঙ্গত, ২৩মে নির্বাচনী ফলাফলে দেশের রায় গিয়েছে এনডিএ-র পক্ষে। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তিন শতাধিক আসন পেয়েছে বিজেপি। মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে মোট ৩৫৩টি আসন। তার মধ্যে ৩০৩টি আসন রয়েছে একা বিজেপির।

এই জনাদেশের পর শনিবার বিজেপি ও তার শরিক দল নরেন্দ্র মোদিকে ফের একবার তাদের নেতা নির্বাচন করেছে। এরপর ওই দিনই সন্ধ্যাবেলা বিজেপি সভাপতি অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, সুষমা স্বরাজ, নিতিন গডকড়ি, রামবিলাস পাসোয়ান, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, এনডিএ শরিক প্রকাশ সিংহ বাদল, উদ্ধব ঠাকরে, কে পালানিস্বামী প্রমুখ নেতারা রাইসিনা হিলসে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন এবং নরেন্দ্র মোদিকে এনডিএ-র নেতা নির্বাচিত করার কথা জানান।

এবার সংবিধানের নীতি মেনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই অনুষ্ঠান সম্পন্ন হবে আগামী বৃহস্পতিবার।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget