এক্সপ্লোর

কোনও এজেন্সিকেই যে কোনও কম্পিউটারে আড়ি পাতার একচ্ছত্র ক্ষমতা দেয়নি কেন্দ্র, চালু নিয়মরীতি মেনেই নজরদারি চালাতে হবে, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি: কেন্দ্র কোনও এজেন্সিকেই যে কোনও কম্পিউটারে আড়ি পেতে তথ্য দেখা, বের করে নেওয়ার একচ্ছত্র ক্ষমতা দেয়নি, এ ধরনের নজরদারি চালানোর ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে একেবারেই চালু নিয়মরীতি মেনে কাজ করতে হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রকের জনৈক শীর্ষকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই অফিসার বলেন, কোনও নতুন আইন, নিয়মবিধি, পদ্ধতি-প্রক্রিয়া, নতুন এজেন্সি তৈরি হয়নি। একতরফা কোনও ক্ষমতা, কর্তৃত্বও হয়নি। একই আইন, নিয়মবিধি, পদ্ধতি, সেই একই এজেন্সিগুলি রয়েছে। চলতি নিয়মবিধি, বিধিনিষেধ, নিয়ন্ত্রণে একটি ফুলস্টপ, কমাও বদলায়নি। গত ২০ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক চলছে। ১০টি এজেন্সির নাম রয়েছে তাতে। বিরোধী দলগুলির দাবি, সরকার একটি ‘নজরদার রাষ্ট্র’ তৈরি করতে চায়। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওই কর্তার দাবি, যে দশ এজেন্সির নাম বিজ্ঞপ্তিতে রয়েছে, ২০১১ থেকেই তাদের হাতে ইলেকট্রনিক বার্তার ওপর আড়ি পাতা, নজরদারির ক্ষমতা দেওয়া রয়েছে। তাছাড়া ২০ ডিসেম্বরের বিজ্ঞপ্তিতে এই এজেন্সিগুলিকে তালিকাভুক্ত করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ফের জানিয়ে দেয়, ২০১১-র স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি)-ই বহাল রয়েছে, যাতে এটা বাধ্যতামূলক করা হয়েছে যে, এমন যে কোনও আড়িপাতা, নজরদারির আগে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা রাজ্যের স্বরাষ্ট্র সচিবের অর্থাত্ সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি লাগবে। কেন্দ্র বলছে, কম্পিউটারের নথি-তথ্য আড়ি পেতে দেখা বা নজরে রাখার নিয়মবিধি ২০০৯ সালে তৈরি হয়, যখন দেশে ক্ষমতায় ছিল কংগ্রেস-ইউপিএ সরকার এবং নতুন আদেশে কেবলমাত্র সেইসব বিধিবদ্ধ এজেন্সিগুলির নাম দেওয়া রয়েছ, যারা এহেন নজরদারি চালাতে পারে। অফিসারটি বলেন, বিজ্ঞপ্তিটি কিছুই নয়, টেলিকম পরিষেবা দেওয়া সংস্থাগুলিকে পাঠানো একটি তালিকামাত্র যাতে একমাত্র বৈধ, বিধিবদ্ধ এজেন্সিগুলিই কম্পিউটারের বার্তায় নজরদারি চালাতে পারবে, কোনও অনুমোদন না পাওয়া  এজেন্সি তার অপব্যবহার করতে পারবে না, এটা সুনিশ্চিত করা যায়। ওই অফিসারের বক্তব্য, দেশে মোবাইল সংযোগের সংখ্যা বেড়ে বর্তমানে প্রায় ১২০ কোটি হয়েছে, কিন্তু তাতে আড়িপাতা, নজরদারি     ২০১৪র পর থেকে কমেছে। দেশে ইলেকট্রনিক বার্তার সংখ্যাও অনেক বেড়েছে।  মোবাইল ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়লেও আড়িপাতার ঘটনা, তার শতাংশের হার অনেক কমেছে। ২০ ডিসেম্বরের বিজ্ঞপ্তি অনুসারে, দশটি এজেন্সিকে ২০০০ সালের তথ্য ও প্রযুক্তি আইনের ৬৯ ধারায় যে কোনও কম্পিউটারে রাখা, গ্রহণ করা, তাতে তৈরি, সম্প্রচারিত যে কোনও তথ্যে নজরদারি চালানো, আড়ি পেতে দেখা, তার অন্তর্নিহিত অর্থ বের করার ক্ষমতা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget