এক্সপ্লোর

প্রধানমন্ত্রী অবস্থান স্পষ্ট করেছেন, বিহারে এনআরসি-র প্রশ্নই ওঠে না, বিধানসভায় জানিয়ে দিলেন নীতীশ কুমার

পশ্চিমবঙ্গ, কেরলের মতো বিজেপি-বিরোধী দলশাসিত রাজ্যগুলি ঘোষণা করেছে, তারা এনপিআর-ও করতে দেবে না, কেননা পরবর্তীকালে এনআরসি প্রক্রিয়া চালানোর ভিত্তি হিসাবে ব্যবহার করা হবে তার মাধ্যমে সংগৃহীত তথ্যপঞ্জিকে। তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও কংগ্রেসের দাবি, নীতীশ এনপিআর প্রক্রিয়াও বন্ধ রাখুন, বিশেষ করে এই কারণে যে, কেন্দ্র দেশব্যাপী জনগণনার সময় যেসব প্রশ্ন রাখতে পারে, সেগুলি এনপিআরের সময়ও ঢোকাবে, অর্থাত্ প্রশ্নের তালিকা বাড়াবে।

পটনা: বিহারে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) কর্মসূচি রূপায়ণের কোনও প্রশ্নই নেই বলে জানিয়ে দিলেন নীতীশ কুমার। বিজেপির শরিক দল জনতা দল (ইউনাইটেড) নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী সোমবার রাজ্য বিধানসভায় বলেছেন, বিহারে এনআরসি-র কোনও প্রশ্নই ওঠে না। শুধুমাত্র অসমের প্রেক্ষাপটেই এনআরসি-র কথা হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ ব্যাপারে তাঁর অবস্থান ব্যাখ্যা করেছেন। গত ২২ ডিসেম্বর রামলীলা ময়দানের জনসভায় দেশব্যাপী এনআরসি করার ব্যাপারে কোনও আলোচনাই হয়নি বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, ২০১৪-য় আমি ক্ষমতায় আসার পর এনআরসির ব্যাপারে কোনও আলোচনাই করেনি সরকার। অসমে আমরা এনআরসি করেছি, তাও সুপ্রিম কোর্টের নির্দেশে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যেরই প্রসঙ্গ টানেন নীতীশ। বিহার বিধানসভায় তেড়েফুঁড়ে ওঠা বিরোধীরা দাবি করেছিলেন, এনআরসি ও জাতীয় জনসংখ্যাপঞ্জী (এনপিআর) নিয়ে বিশেষ অধিবেশন ডেকে আলোচনা হোক। তাঁদের ক্ষোভ প্রশমনে নীতীশ জানান, এনআরসি শুধুমাত্র অসমেই কথা মাথায় রেখেই চালানো হয়েছে, গোটা দেশের প্রেক্ষাপটে নয়। বিহারে এনপিআর করার ব্যাপারেও কোনও আশ্বাস, কথা দেননি তিনি। প্রসঙ্গত, বিহারের জোট সরকারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি ইতিমধ্যেই ১৫ মে থেকে ২৮ মে পর্যন্ত রাজ্যে এনপিআর প্রক্রিয়া চলবে বলে ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গ, কেরলের মতো বিজেপি-বিরোধী দলশাসিত রাজ্যগুলি ঘোষণা করেছে, তারা এনপিআর-ও করতে দেবে না, কেননা পরবর্তীকালে এনআরসি প্রক্রিয়া চালানোর ভিত্তি হিসাবে ব্যবহার করা হবে তার মাধ্যমে সংগৃহীত তথ্যপঞ্জিকে। তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও কংগ্রেসের দাবি, নীতীশ এনপিআর প্রক্রিয়াও বন্ধ রাখুন, বিশেষ করে এই কারণে যে, কেন্দ্র দেশব্যাপী জনগণনার সময় যেসব প্রশ্ন রাখতে পারে, সেগুলি এনপিআরে ক্ষেত্রেও ঢোকাবে, অর্থাত্ প্রশ্নের তালিকা বাড়াবে। বিরোধীদের আপত্তি বিশেষত এজন্য যে, এনপিআরে বাবা-মায়ের জন্মের তারিখ, স্থান জানতে চাওয়া হবে। ভবিষ্যতে এনআরসি করার জন্যই এই তথ্য চাওয়া হতে পারে বলে বিরোধীদের অনুমান। নীতীশ আজ বলেছেন, এনপিআরে নতুন সংযোজন ঘটলে দেখব। এর আগে গত রবিবার জেডিইউ সহ- সভাপতি প্রশান্ত কিশোরও বিহারের মানুষের উদ্দেশ্যে জানান, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও এনআরসির কোনওটাই রাজ্যে কার্যকর হবে না। তিনি ‘আনুষ্ঠানিক ভাবে, স্পষ্ট ভাষায় সিএএ, এনআরসি খারিজ করায়’ কংগ্রেস ও তার নেতৃত্বের প্রশংসা করেন। ট্যুইট করেন, সিএএ, এনআরসি সাফ প্রত্যাখ্যান করায় বাকি সবার সঙ্গে একসুরে কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ দিতে চাই। এব্যাপারে তাঁদের প্রয়াসের জন্য বিশেষ ধন্যবাদ প্রাপ্য রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধীর। সবাইকে আশ্বস্ত করতে চাই, বিহারে সিএএ, এনআরসি হচ্ছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget