এক্সপ্লোর

আগামী লোকসভা ভোটে অসাম্প্রদায়িক, অবিজেপি দলগুলির জোট হওয়া উচিত, ফের সওয়াল অমর্ত্যের

কলকাতা: দেশে গণতন্ত্র সঙ্কটে। তাই ২০১৯-এর লোকসভা ভোটে অসাম্প্রদায়িক, অবিজেপি দলগুলির জোট করা উচিত। বামেদের উচিত, কোনও অস্বস্তি না রেখে এই জোটে যোগ দেওয়া। বিজেপিকে পরাস্ত করতে এভাবেই ফের ডাক দিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন। শিশির মঞ্চে ভারত কোন পথে শীর্ষক একটি আলোচনাসভায় বিশ্বখ্যাত অর্থনীতিবিদ বলেছেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে, লড়াই চালাতে হবে স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে। দরকারে অসাম্প্রদায়িক দক্ষিণপন্থী দলগুলির বিরোধিতা অবশ্যই জরুরি কিন্তু সবথেকে বড় বিপদ সাম্প্রদায়িকতা, তাকে হারাতে দক্ষিণপন্থীদেরও সাহায্য নিতে হবে। কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে অমর্ত্য ফের বলেন, ২০১৪-র লোকসভা ভোটে ৩১ শতাংশ ভোট ও কুউদ্দেশ্য ক্ষমতায় এসেছে। তিনি বলেন, ওই দল ৫৫ শতাংশ আসন পেয়েছে ঠিকই কিন্তু আসলে ভোট পেয়েছে মাত্র ৩১ শতাংশ। তাদের উদ্দেশ্য ভাল নয়। অমর্ত্য আরও বলেন, এবার কলকাতা সফরে তাঁর কানে এসেছে, লোকে বলাবলি করছেন, এ রাজ্যের স্বৈরতান্ত্রিক প্রশাসনকে রুখতে বিজেপিই একমাত্র উপায়, দুর্বল সিপিএম নয়। তাঁর মতে, এই যুক্তি অর্থহীন। স্বৈরতন্ত্র রুখতে সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চলেছি আমরা। এর ফলে আমরাই সঙ্কটে পড়ব। প্রতিটি রাজনৈতিক প্রশ্নকে বাম ও দক্ষিণপন্থী চিন্তাধারা দিয়ে বিশ্লেষণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। নির্দিষ্ট কোনও ঘটনার উল্লেখ না করে অভিযোগ করেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে দেশদ্রোহিতার অভিযোগে জেলে পোরা হয় কিন্তু তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। জেলে বেআইনিভাবে মারধর করা হয় তাঁদের। এখন ছাত্ররা এই পরিস্থিতির মুখে পড়েছেন। কাল তা দেশের যে কোনও নাগরিকের সঙ্গে হতে পারে। যেভাবে অসমের নাগরিকপঞ্জী নিয়ে বামেদের আগে তৃণমূল সমালোচনায় মুখর হয়েছে তা বামেদের পক্ষে গৌরবজনক নয় বলেও মন্তব্য করেন তিনি।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget