এক্সপ্লোর

অসমে ডিটেনশন ক্যাম্পে আড়াই বছর ধরে বন্দি প্রৌঢ়, কলকাতায় মুক্তির অপেক্ষায় বৃদ্ধ বাবা সহ পরিবার

গত বছর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বিদেশি বলে যাঁদের তিন বছর ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে, তাঁদের এক লক্ষ টাকা করে দু’জন ভারতীয় জামিনদার, উপযুক্ত ঠিকানা এবং বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে মুক্তি দেওয়া যেতে পারে।

কলকাতা: অসমে ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্পে আড়াই বছরেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে কলকাতার পার্ক সার্কাসের প্রৌঢ় আসগর আলিকে। ৮৫ বছর বয়সি অসুস্থ বাবা মহম্মদ জারিফ সহ পরিবারের লোকজন তাঁর মুক্তির অপেক্ষায়। গত বছর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বিদেশি বলে যাঁদের তিন বছর ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে, তাঁদের এক লক্ষ টাকা করে দু’জন ভারতীয় জামিনদার, উপযুক্ত ঠিকানা এবং বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে মুক্তি দেওয়া যেতে পারে। এতেই আশার আলো দেখছে আসগরের পরিবার। কারণ, এ বছরের জুলাইয়ে তাঁর তিন বছর বন্দি থাকার মেয়াদ পূরণ হচ্ছে। পরিবারের লোকজনের আশা, এরপর তিনি মুক্তি পাবেন। আসগরের ভাই আর্শাদ জানিয়েছেন, ‘আমরা বহুবছর ধরে কলকাতায় আছি। আমাদের ভোটার আইডি কার্ড আছে। নাগরিক হিসেবে আমরা ভোটও দিই। আমার দাদা ১৯৮০ থেকে গুয়াহাটিতে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। তিনিই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন। ২০১৭ সালের জুলাইয়ে তাঁকে বন্দি করে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে পাঠায় ফরেনার্স ট্রাইব্যুনাল। এই রায়ের বিরোধিতা করে আমরা হাইকোর্টে গিয়েছিলাম। কিন্তু আমাদের আর্জিতে সাড়া দেয়নি হাইকোর্ট। এরপর আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই। সর্বোচ্চ আদালতের নির্দেশের পর আমরা আশা করছি দাদা কিছুদিনের মধ্যেই বাড়িতে ফিরে আসবে।’ আসগরের বোন রাজিয়া জানিয়েছেন, ‘ভোটার তালিকায় আমার বাবার নাম ছিল শেখ মোড়ল। এই নাম নিয়ে লোকজন ঠাট্টা করত। সেই কারণে বাবা ২০০৮ সালে হলফনামা দিয়ে ভোটার আইডি ও আধার কার্ডে নাম বদল করেন। এর ফলেই আমরা সমস্যায় পড়েছি। আমরা ফরেনার্স ট্রাইব্যুনালে যাবতীয় নথি পাঠিয়েছি। কিন্তু তা সত্ত্বেও আমাদের কথা শোনা হয়নি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget