এক্সপ্লোর

ভিমা-কোরেগাঁও মামলা: ‘মূর্খতার একটাই জায়গা, তা হল কংগ্রেস’, সুপ্রিম কোর্টের রায়ের পর রাহুল গাঁধীকে আক্রমণ অমিত শাহর

নয়াদিল্লি: ভিমা-কোরেগাঁও মামলায় পাঁচ বিদ্বজ্জনের গ্রেফতারির প্রসঙ্গে শুক্রবার সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর কংগ্রেসকে একহাত নিলেন অমিত শাহ। তাঁর কটাক্ষ, ‘মূর্খতার’ একটাই জায়গা। আর তা হল কংগ্রেস। শীর্ষ আদালতের রায়ের প্রেক্ষিতে এদিন একের পর এক টুইটে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেন, যারা জাতীয় নিরাপত্তার ইস্যুকে রাজনীতিকরণ করার মতো নিচ মানসিকতা দেখায়, এদিন সুপ্রিম কোর্টের রায়ে তাদের আসল রূপ প্রকাশ পেয়েছে। এবার শহুরে নকশালবাদী নিয়ে কংগ্রেসের নিজেদের অবস্থান স্থির করার সময় এসেছে।

শুধু কংগ্রেস নয়, দলের প্রধান রাহুল গাঁধীরও তীব্র সমালোচনা করেন অমিত শাহ। গতমাসে পাঁচ বিদ্বজ্জনের গ্রেফতারি নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছিলেন কংগ্রেস সভাপতি। এদিন তার জবাবে বিজেপি সভাপতি বলেন, মূর্খতার একটাই জায়গা। আর তা হল কংগ্রেস। তারা মাওবাদী, ভুয়ো সমাজকর্মী, দুর্নীতিগ্রস্ত ও ভারতকে টুকরো টুকরো করা গোষ্ঠীকে সমর্থন করে চলেছে। একইসঙ্গে, যাঁরা সৎ ও কর্মঠ, তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টাও চালাচ্ছে কংগ্রেস। বিজেপি সভাপতি যোগ করেন, ভারত হল প্রগতিশীল গণতান্ত্রিক দেশ। এখানে সুস্থ পরিবেশে আলোচনা, বিতর্ক ও সমালোচনা হয়। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ও দেশবাসীর ক্ষতি করা সেই তালিকায় নেই। এর আগে, গত ২৮ অগাস্ট, ভারভারা রাও, সুধা ভরদ্বাজ সহ ৫ জন বিদ্বজ্জনের গ্রেফতার করার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাহুল গাঁধী বলেন, এদেশে একটিঅই স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করার অনুমতি পাবে। তা হল আরএসএস। বাকি সব সংগঠন বন্ধ। বাকিদের জেলে পুরে দেওয়া হবে। আর অভিযোগ করলেই গুলি করা হবে। এদিন ৫ জন বিদ্বজ্জনকে মহারাষ্ট্র পুলিশের গ্রেফতার করার ঘটনায় হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে, তাঁদের মুক্তি দেওয়ারও প্রশ্ন নেই। এই গ্রেফতারির তদন্তে এসআইটি বা বিশেষ তদন্তকারী দল গঠিত হবে না বলেও আদালত জানিয়ে দিয়েছে। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ ২:১ অনুপাতে এই সমাজকর্মীদের তৎক্ষণাৎ মুক্তির দাবি খারিজ করে দিয়েছে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget