এক্সপ্লোর

অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৬১, বিরোধীদের আক্রমণ কংগ্রেস সরকার ও সিধুর স্ত্রীকে

অমৃতসর: অমৃতসর ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১, আহত অন্তত ৭২। বিরোধীরা এই দুর্ঘটনার জন্য দোষ দিচ্ছে রাজ্যের কংগ্রেস সরকারকে, প্রশ্ন করেছে, রেল লাইনের পাশে রাবণ দহন উৎসবে তারা অনুমতি দিল কেন। রেলও দোষ চাপিয়েছে স্থানীয় প্রশাসনের ওপর, তাদের বক্তব্য, তারা এমন কোনও উৎসবের অনুমতি দেয়নি। গতকাল সন্ধেয় বিজয়া দশমীর অনুষ্ঠান চলাকালীন এত বড় দু্র্ঘটনায় শোকে মুহ্যমান গোটা দেশ। স্থানীয় জোদা ফটকের কাছে রেল লাইনের পাশের মাঠে রাবণ দহন দেখতে ভিড় করেছিলেন অন্তত ৩০০ লোক। ঠিক তখন জলন্ধরমুখী একটি ট্রেন তাঁদের পিষে দিয়ে চলে যায়। মৃতদের মধ্যে শিশু রয়েছে বেশ কয়েকটি। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের মিডিয়া উপদেষ্টা জানিয়েছেন, প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে, রাবণের কুশপুতুল পোড়ানোর সময় একের পর এক বাজি ফাটছিল, তখন লোকে রেললাইনের দিকে ছোটায় হুড়োহুড়ি পড়ে যায়। আর ঠিক তখনই মৃত্যুদূতের মত পাশাপাশি দুই লাইনে মুখোমুখি এসে পড়ে দৈত্যাকৃতি দুটি ট্রেন। ফলে উৎসবে বুঁদ হয়ে থাকা মানুষ সরার সুযোগটুকুও পাননি। বিরোধীরা অভিযোগের আঙুল তুলেছে রাজ্যের কংগ্রেস সরকার ও নভজ্যোত সিংহ সিধুর স্ত্রী ও প্রাক্তন বিধায়ক নভজ্যোত কাউর সিধুর দিকে। তিনিই এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, অভিযোগ, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে চম্পট দেন তিনি। নভজ্যোত অবশ্য হাসপাতালে এসে দাবি করেন, রাবণের মূর্তি পোড়ার ঠিক পর তিনি এলাকা ছাড়েন, আর তারপরেই ঘটে দুর্ঘটনা। এত বড় ট্র্যাজেডি নিয়ে রাজনীতি না করার জন্যও অনুরোধ করেছেন তিনি। অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৬১, বিরোধীদের আক্রমণ কংগ্রেস সরকার ও সিধুর স্ত্রীকে অকালি দলের নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কাউর বাদল অভিযোগ করেঠেন, রাজ্য সরকারই গোটা ঘটনার জন্য দায়ী। অকালি নেতা বিক্রম মাঝিতিয়া নভজ্যোত কাউরের বিরুদ্ধে মামলা রুজু করার দাবি করেছেন। বিরোধীদের দাবি, অনুমোদনের তোয়াক্কা না করেই রেল লাইনের ধারে ওই রাবণ দহনের আয়োজন করে কংগ্রেস। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও বলেছেন, প্রাথমিক রিপোর্টে মনে হচ্ছে, এই দুর্ঘটনা এড়ানো যেত। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল কোনও অবসরপ্রাপ্ত বিচারককে নিয়ে গোটা ঘটনার তদন্ত দাবি করেছেন যাতে অপরাধীকে শাস্তি দেওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের অবশ্য বক্তব্য, ২০ বছরের বেশি সময় ধরে জোদা ফটকের ওই এলাকার আশপাশের গ্রামগুলি রাবণ দহন উৎসব করে, তবে রামলীলা হয় বেশ খানিকটা দূরে। এর আগে এমন কোনও দুর্ঘটনা ঘটেনি ওই এলাকায়। তাঁদের দাবি, প্রচণ্ড জোরে বাজি ফাটতে থাকায় উৎসবে যোগ দেওয়া মানুষ ট্রেনের হর্ন শুনতে পাননি।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget