এক্সপ্লোর

‘হৃদস্পন্দন প্রায় আটকে গিয়েছিল’, বললেন উচ্ছ্বসিত ইসরো প্রধান শিবন

মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাড়ে ন’টা নাগাদ চাঁদের কক্ষপথে সফলভাবে ঢোকে চন্দ্রযান ২। বিজ্ঞানের পরিভাষায় যা বলা হয় লুনার অর্বিট ইনসার্শান (এলওআই)।

বেঙ্গালুরু: হৃদস্পন্দন প্রায় আটকে গিয়েছিল। ঠিক এভাবেই, চন্দ্রযান ২-এর চাঁদের কক্ষপথে ঢোকার মুহূর্তকে ব্যাখ্যা করলেন উচ্ছ্বসিত ইসরো প্রধান কে শিবন। মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাড়ে ন’টা নাগাদ চাঁদের কক্ষপথে সফলভাবে ঢোকে চন্দ্রযান ২। বিজ্ঞানের পরিভাষায় যা বলা হয় লুনার অর্বিট ইনসার্শান (এলওআই)। তার আগে, চাঁদের কক্ষপথে মহাকাশযানকে প্রতিস্থাপন করার জন্য চন্দ্রযান ২-এর অনবোর্ড প্রোপালসন সিস্টেমের তরল ইঞ্জিনকে জ্বালিয়ে তার দিশা, দিক ও গতি নিয়ন্ত্রিত করা হয়। শিবন জানান, প্রায় ৩০ মিনিটের মতো আমরা চরম উৎকণ্ঠায় কাটিয়েছি। হৃদস্পন্দন প্রায় আটকে গিয়েছিল। আগেই ইসরোর তরফে জানানো হয়েছিল, এই প্রক্রিয়া অত্যন্ত জটিল। তবে এমন নয় ইসরো এই প্রক্রিয়া প্রথমবার করছে। এর আগে চন্দ্রযান-১ অভিযানের সময়ও এলওআই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। পাশাপাশি, মঙ্গলযানের সময়ও এমওআই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। যদিও, শিবন জানিয়েছেন, এখনই হৃদস্পন্দন কমছে না। উল্টে প্রতিনিয়ত উত্তেজনা বাড়তে থাকবে। আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে সফট ল্যান্ডিং করবে চন্দ্রযান ২। ওই মুহূর্ত ‘ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ’ হতে চলেছে। কারণ, এর আগে, ইসরো ওই প্রক্রিয়া কখনও করেনি। ফলত, তা ভারতের মহাকাশ-শক্তির একটা পরীক্ষা হতে চলেছে। যদিও, সফট ল্যান্ডিং নিয়ে আত্মবিশ্বাসী ইসরো। শিবন জানান, প্রচুর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। প্রসঙ্গত, এখন চাঁদে অবতরণের আগে আরও চারবার চন্দ্রযান ২-এর কক্ষপথের পরিসীমা কমানো হবে। অবতরণের আগে চাঁদের মেরু এলাকার মাত্র ১০০ কিলোমিটার উপর দিয়ে উড়ে যাবে চন্দ্রযান ২। ৭ তারিখ চাঁদের মাটিতে নামবে এই মহাকাশযান। গত ২২ জুলাই, অর্বিটার, ল্যান্ডার(বিক্রম) ও রোভার(প্রজ্ঞান) নিয়ে জিএসএলভি মার্ক-৩ এম ১ রকেটে চড়ে পৃথিবীর মাটি ছেড়ে চাঁদের দিকে উড়ে যায় চন্দ্রযান ২। গত ১৪ অগাস্ট লুনার ট্রান্সফার অর্বিটে প্রবেশ করে মহাকাশযানটি। অর্বিটারের সময়কাল এক বছর। অন্যদিকে, ল্যান্ডার ও রোভারের সময়কাল এক চন্দ্রদিবস (অর্থাৎ, পৃথিবীর ১৪ দিন)।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget