এক্সপ্লোর

কাশ্মীর বিল পাস সংসদীয় গণতন্ত্রের ‘স্মরণীয় মুহূর্ত’, নতুন ভোর অপেক্ষা করছে: মোদি

এদিন লোকসভায় ২৬৬-৬৬ ভোটের ব্যাবধানে লোকসভায় পাস হয় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল ২০১৯।

নয়াদিল্লি: সংসদের উভয় কক্ষে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাস হওয়ার ঘটনাকে সংসদীয় গণতন্ত্রের ‘স্মরণীয় মুহূর্ত’ বলে অভিহীত করলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, রাজ্যে এক নতুন ভোর অপেক্ষা করছে। কারণ এখন জম্মু ও কাশ্মীর কায়েমী স্বার্থের গোষ্ঠীগুলির ‘শেকল ভেঙে’ দিয়েছে। এদিন লোকসভায় ২৬৬-৬৬ ভোটের ব্যবধানে লোকসভায় পাস হয় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল ২০১৯। এর পরই, একাধিক টুইটে অভিনন্দন ও উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, আমরা একসঙ্গে আছি। একসঙ্গে আমরা এগিয়ে চলব এবং ১৩০ কোটি দেশবাসীর স্বপ্নপূরণ করব। সংসদীয় গণতন্ত্রের স্মরণীয় মুহূর্ত, যেখানে বিপুল সমর্থনে জম্মু ও কাশ্মীর নিয়ে ঐতিহাসিক বিল পাস করা হল।

এর আগে, গতকাল রাজ্যসভায় পেশ হয়েছিল বিলটি। সেখানে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারা বিলোপ করা সহ রাজ্যকে ভেঙে পৃথক দুটি কেন্দ্র-শাসিত অঞ্চলে গঠন করার প্রস্তাব দেওয়া হয়। সেখানেও, সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখে পাস হয় বিলটি। এদিন পাস হল লোকসভায়। এদিন মোদি বলেন, বহু বছর ধরে, কিছু কায়েমি স্বার্থ বজায় রাখা গোষ্ঠী, যারা মানসিকভাবে ব্ল্যাকমেল করায় বিশ্বাসী ছিল, কোনওদিন মানুষের ক্ষমতায়ণের চেষ্টা করেনি। জম্মু ও কাশ্মীর আজ তাদের শেকল ভেঙে বেরিয়ে এসেছে। এক নতুন ভোর, উন্নততর আগামী অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁদের অদম্য সাহস ও ধৈর্য্যের জন্য জম্মু, কাশ্মীর ও লাদাখের ভাই-বোনদের কুর্নিশ। তিনি যোগ করেন, এই বিলের ফলে ওই এলাকায় সংহতি ও ক্ষমতায়ণ বৃদ্ধি পাবে। এই পদক্ষেপের ফলে, যুবসম্প্রদায় সমাজের মূলস্রোতে ফিরবে। নিজেদের দক্ষতা ও মেধা দেখানোর জন্য অসংখ্য সুযোগ পাবে তারা। স্থানীয় পরিকাঠামোর প্রভূত উন্নতি হবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget