এক্সপ্লোর

হাতের পাঁচ আঙুল সমান নয়, সবাই নিয়ম মেনে ব্যবসা করেন না, বোহরা সম্প্রদায়ের অনুষ্ঠানে মোদী

ইনদওর: বোহরা সম্প্রদায়ের অনুষ্ঠানে সৎভাবে ব্যবসা করার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বোহরা সম্প্রদায়ের প্রশংসা করে বলেছেন, ‘গত চার বছরে আমাদের সরকার স্পষ্ট বার্তা দিতে পেরেছে, আইন ও নিয়ম মেনেই ব্যবসা করতে হবে। জিএসটি, দেউলিয়া সংক্রান্ত আইনের মাধ্যমে সৎ ব্যবসায়ীদের উৎসাহ দেওয়া হচ্ছে। সৎভাবে ব্যবসা করার ক্ষেত্রে বোহরা সম্প্রদায়ের লোকজন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে হাতের পাঁচ আঙুল সমান হয় না। কিছু লোক প্রতারণাকেই ব্যবসা মনে করে।’ ঋণখেলাপে অভিযুক্ত বিজয় মাল্যকে নিয়ে গত কয়েকদিন ধরেই দেশজুড়ে বিতর্ক চলছে। পিএনবি জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদী ও মেহুল চোকসিকে নিয়েও কম বিতর্ক হচ্ছে না। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের ধারণা, নাম না করে মাল্যদেরই বার্তা দিলেন মোদী। কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সারা বিশ্বের বিনিয়োগকারীদের ভারতের প্রতি আস্থা বেড়েছে। রেকর্ড বিনিয়োগের ফলে মোবাইল ফোন, গাড়ি ও অন্যান্য পণ্যের উৎপাদন বেড়েছে। চলতি অর্থবর্ষের গত ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার আট শতাংশের বেশি হয়েছে। আমরা আর্থিক বৃদ্ধির হার দুই অঙ্কে নিয়ে যেতে চাইছি। আমি বিশ্বাস করি, যাবতীয় বাধা অতিক্রম করে দেশ এই লক্ষ্যে পৌঁছতে পারবে।’ স্বচ্ছ ভারত অভিযানের সাফল্য প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘চার বছর আগে আমি যখন প্রধানমন্ত্রী হই, তখন দেশের ৪০ শতাংশ বাড়িতে শৌচাগার ছিল। আমাদের মা-বোনেদের কতটা অসুবিধা হয়েছে, সেটা অনুধাবন করতে পারি। এখন ৯০ শতাংশ বাড়িতে শৌচাগার আছে। স্বল্প সময়ের মধ্যে এই কাজ করা সম্ভব হয়েছে।’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘দেশের ৫০ কোটি গরিব মানুষের কাছে সর্বরোগনিবারক ওষুধের মতো হয়ে উঠেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। ইউরোপের মোট জনসংখ্যা যত, প্রায় তত মানুষকে আমরা স্বল্পমূল্যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি।’ সইফি মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে বোহরা সম্প্রদায়ের ধর্মগুরু সইদনা মুফদ্দল সইফুদ্দিনের সঙ্গে একই মঞ্চে বসেন প্রধানমন্ত্রী। তিনি বোহরা সম্প্রদায়ের প্রশংসা করে বলেন, ‘বসুধৈব কুটুম্বকম ভারতের শক্তি। এর ফলেই অন্য দেশগুলির চেয়ে নিজেকে আলাদা করেছে ভারত। বোহরা সম্প্রদায়ের লোকজন নিজেদের কাজকর্মের মাধ্যমে সারা বিশ্বে এই বার্তা ছড়িয়ে দিচ্ছেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget