এক্সপ্লোর

লালকেল্লায় নেতাজি, জালিয়ানওয়ালা বাগ জাদুঘরের উদ্বোধন মোদির

নয়াদিল্লি: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে লালকেল্লায় তাঁর নামাঙ্কিত জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, ‘ইয়াদ-এ-জালিয়ান’ নামে জালিয়ানওয়ালাবাগ এবং প্রথম বিশ্বযুদ্ধ, ১৮৫৭ সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ স্মৃতি বিজড়িত একটি করে সংগ্রহশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া, ভারতীয় কলার সংক্রান্ত দৃশ্যকলা নামক একটি জাদুঘরের উদ্বোধনও করেন তিনি। নেতাজি স্মৃতি বিজড়িত জাদুঘরে সুভাষচন্দ্র বসু এবং তাঁর হাতে তৈরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ) সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ব্যবহৃত সামগ্রীর নিদর্শনের দেখা মিলবে। ব্যবহৃত সামগ্রীর মধ্যে রয়েছে নেতাজির কাঠের চেয়ার ও তরবারি, মেডেল, ব্যাজ, ইউনিফর্ম। সেখানে নেতাজি ও আইএনএ-কে নিয়ে একটি তথ্যচিত্রের প্রদর্শনের ব্যবস্থাও রয়েছে। ওই তথ্যচিত্রে নেপথ্য ভাষ্যকারের ভূমিকা পালন করেছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। ইয়াদ-এ-জালিয়ান জাদুঘরে জালিয়ানওয়ালা বাগের হত্যালীলা নিয়ে সত্য ঘটনাবলির নিদর্শন দেখতে পাওয়া যাবে। জালিয়ানওয়ালা বাগে যে স্মৃতিসৌধ রয়েছে, তার একটি প্রতিকৃতি এই জাদুঘরে ঠাঁই পেয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের হয়ে লড়াই করা পরাধীন ভারতের সেনা যে সাহসিকতা ও বলিদান দিয়েছেন, তাও বর্ণিত রয়েছে এই মিউজিয়ামে। ব্রিটিশদের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া প্রায় ১৫ লক্ষ ভারতীয় সেনাদের জন্য একটি গানের রচনা করেছিলেন সরোজিনী নাইডু। সেই গানও এই মিউজিয়ামে জায়গা পেয়েছে। এদিন প্রায় এক ঘণ্টা ধরে সবকটি মিউজিয়াম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এর আগে, সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে একটি টুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন, তিনি একজন মহান নেতা যিনি ভারতের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ভারতবাসীরা যাতে সম্মানের জীবনযাপন করেন, তার জন্য বলিদান দেন। আমরা তাঁর আদর্শকে পূর্ণ করে শক্তিশালী ভারত গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget