এক্সপ্লোর

অটলবিহারী বাজপেয়ীর দ্বিতীয় প্রয়াণ দিবসে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী মোদির

প্রায় দুমিনিটের ভিডিও ট্যুইটটি প্রয়াত প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বিভিন্ন মুহূর্তকে দেখানো হয়েছে

নয়াদিল্লি: অটলবিহারী বাজপেয়ীর দ্বিতীয় প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী।

এর আগে অটলবিহারী বাজপেয়ীকে ট্যুইটারেও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মোদি। প্রায় দুমিনিটের ভিডিও ট্যুইটটি প্রয়াত প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বিভিন্ন মুহূর্তকে দেখানো হয়েছে। তিনি বলেন, পরম শ্রদ্ধেয় অটলজির পুণ্য তিথিতে তাঁকে শ্রদ্ধা জানাই। দেশের প্রগতিতে তাঁর অবদান ও প্রয়াস চিরস্মরণীয় হয়ে থাকবে প্রত্যেক ভারতবাসীর মনে।

ওই ভিডিও মন্তাজে অটলবিহারী বাজপেয়ীর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরা হয়েছে। ভিডিওতে ভয়েসওভার দিয়েছেন মোদি। সেখানে তিনি বলেছেন, তাঁর নেতৃত্বে দেশে পরমাণু শক্তি হিসেবে উঠে এসেছিল। সাংসদ, প্রধানমন্ত্রী হিসেবে অলটজি বহু ভূমিকা পালন করেছেন। অটলজির জীবন সম্পর্কে অনেক মহৎ কথাই বলা যেতে পারে। কোনওটিই একে অপরের তুলনায় কম নয়। ভবিষ্যতে কোনও বিশেষজ্ঞ যদি তাঁর ভাষণ বিশ্লেষণ করেন, তিনি দেখতে পাবেন, তাঁর বক্তব্যের চেয়েও তাঁর চুপ করে থাকাটা অনেক বেশি শক্তিশালী ছিল। সংসদেও তিনি মৃদুভাষী ছিলেন। মানুষ তাঁর নিঃস্তব্ধতা থেকে বার্তা পেয়ে যেতেন। মন্তাজের শেষদিকে দেখা গিয়েছে, অটলবিহারী বাজপেয়ীর থেকে আশীর্বাদ চাইছেন মোদি।<

মোদির পাশাপাশি, অটলবিহারী বাজপেয়ীর দ্বিতীয় প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। অমিত শাহ লেখেন, ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ীজি দেশাত্মবোধ ও ভারতীয় সংস্কৃতির কণ্ঠ ছিলেন। তিনি একজন নিবেদিত রাজনীতিবিদ ছিলেন। একইসঙ্গে দক্ষ প্রশাসক যিনি বিজেপির গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি লক্ষ লক্ষ মানুষকে দেশসেবায় অনুপ্রাণিত করেছিলেন।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget