এক্সপ্লোর

বিদ্বেষমূলক বার্তা, গুজবের মাধ্যমে হিংসা ছড়ানো ও মহিলাদের বিরুদ্ধে অপরাধ রোখার জন্য ব্যবস্থা নিচ্ছে সোশ্যাল মিডিয়াগুলি

নয়াদিল্লি: ফেসবুক, ট্যুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলি এবার বিদ্বেষমূলক বার্তা, গুজবের মাধ্যমে হিংসা ছড়ানো এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ রোখার জন্য ব্যবস্থা নিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক আজ এমনই জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবার নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের একাধিকবার বৈঠক হয়েছে। সেই বৈঠকেই গুজব, ভুয়ো খবর ও মহিলাদের বিরুদ্ধে অপরাধ রোখার জন্য ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কোনও ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে ভুয়ো খবর ছড়িয়ে সমাজে উত্তেজনা তৈরি করেন বা পর্নোগ্রাফি ছড়িয়ে যৌন অপরাধে উস্কানি দেন, তাহলে তাঁকে চিহ্নিত করে নাম প্রকাশ করা হবে এবং সাজা দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, তথ্য-প্রযুক্তি আইন ও টেলিগ্রাফ আইনে সাজা দেওয়ার ক্ষেত্রে সমস্যা ছিল। তবে এখন ব্যবস্থা নেওয়ার হার ৬০ শতাংশ থেকে বেড়ে ৮০ শতাংশ হয়ে গিয়েছে। ব্যবস্থা নেওয়ার সময়ও ৭২ ঘণ্টা থেকে কমে ২৪ ঘণ্টা হয়েছে। অভিযোগ পাওয়ার পরেই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলির জন্য কাজ করছে সোশ্যাল মিডিয়াগুলি। এর আগে কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, সোশ্যাল মিডিয়া থেকে বিদ্বেষমূলক বার্তা, হিংসায় উস্কানি দেওয়ার জন্য গুজব এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত বিষয়বস্তু সরিয়ে দেওয়ার ক্ষেত্রে দ্রুততা দেখা যাচ্ছে না। সাম্প্রতিক অতীতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের ফলে হিংসা ছড়িয়েছে বলে অভিযোগ। সেই কারণেই নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রক।

সেরা শিরোনাম

Tax Free Income : এই ৮ পদ্ধতিতে অর্থ উপার্জন করলে দিতে হবে না ট্যাক্স ! অবাক হচ্ছেন ? জানুন উপায়গুলো
এই ৮ পদ্ধতিতে অর্থ উপার্জন করলে দিতে হবে না ট্যাক্স ! অবাক হচ্ছেন ? জানুন উপায়গুলো
Gold-Silver Price : বিরাট পতন সোনা-রুপোর দামে ! এই সুবর্ণ সুযোগ মিস করলে আর পাবেন না
বিরাট পতন সোনা-রুপোর দামে ! এই সুবর্ণ সুযোগ মিস করলে আর পাবেন না
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা, বাজ পড়ে গুরুতর আহত ২ গ্রাউন্ড স্টাফ
কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা, বাজ পড়ে গুরুতর আহত ২ গ্রাউন্ড স্টাফ
Weather Alert: কলকাতা-সহ জেলাতে আগামী দু-তিন ঘণ্টা ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি? দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা
কলকাতা-সহ জেলাতে আগামী দু-তিন ঘণ্টা ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি? দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা

ভিডিও

Modi In Bengal | কাল পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। ২ দিন থাকবেন রাজ্যে, থাকছে একাধিক কর্মসূচি | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP ANANDA LIVE
Swarup Biswas |
Goutam Deb | শিলিগুড়ির মেয়র পদ থেকে পদত্যাগ গৌতম দেবের | ABP Ananda LIVE
Abhishek Banerjee | লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tax Free Income : এই ৮ পদ্ধতিতে অর্থ উপার্জন করলে দিতে হবে না ট্যাক্স ! অবাক হচ্ছেন ? জানুন উপায়গুলো
এই ৮ পদ্ধতিতে অর্থ উপার্জন করলে দিতে হবে না ট্যাক্স ! অবাক হচ্ছেন ? জানুন উপায়গুলো
Gold-Silver Price : বিরাট পতন সোনা-রুপোর দামে ! এই সুবর্ণ সুযোগ মিস করলে আর পাবেন না
বিরাট পতন সোনা-রুপোর দামে ! এই সুবর্ণ সুযোগ মিস করলে আর পাবেন না
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা, বাজ পড়ে গুরুতর আহত ২ গ্রাউন্ড স্টাফ
কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা, বাজ পড়ে গুরুতর আহত ২ গ্রাউন্ড স্টাফ
Weather Alert: কলকাতা-সহ জেলাতে আগামী দু-তিন ঘণ্টা ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি? দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা
কলকাতা-সহ জেলাতে আগামী দু-তিন ঘণ্টা ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি? দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা
EPF Rate: এই মাসেই EPF গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকবে, কত সুদের হারে পাবেন?
এই মাসেই EPF গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকবে, কত সুদের হারে পাবেন?
Sonu Nigam : 'ভগবান আমাকে...', ভয়ঙ্কর অসুখে ভুগছেন সোনু নিগম, কী হয়েছে গায়কের ?
'ভগবান আমাকে...', ভয়ঙ্কর অসুখে ভুগছেন সোনু নিগম, কী হয়েছে গায়কের ?
বাচ্চাদের স্কুলে ভয়াবহ আগুন, চারিপাশে কালো ধোঁয়া, ভেতরে ৩০০ পড়ুয়া .... তারপর
বাচ্চাদের স্কুলে ভয়াবহ আগুন, চারিপাশে কালো ধোঁয়া, ভেতরে ৩০০ পড়ুয়া .... তারপর
Neymar Jr: দলের সঙ্গে সফরও করেননি, ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচেও নেই নেমার
দলের সঙ্গে সফরও করেননি, ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচেও নেই নেমার
Embed widget