এক্সপ্লোর

দারুণ খবর, সুস্থ ১৮ জন, করোনামুক্ত পঞ্জাবের শহিদ ভগৎ সিংহ নগর জেলা

পঞ্জাবের এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল মোট ১৯।

চণ্ডীগড়: দেশজুড়ে লকডাউনের মধ্যে ভাল খবর। করোনা ভাইরাসমুক্ত হিসেবে ঘোষিত হল পঞ্জাবের শহিদ ভগৎ সিংহ নগর জেলা। পঞ্জাবের প্রথম জেলা হিসেবে এখানেই করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছিল। তবে বাকি ১৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। ১৬ বছরের এক কিশোর এসবিএস নগর সিভিল হাসপাতালে ভর্তি ছিলেন। দ্বিতীয় নমুনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসায় তাঁকেও ছেড়ে দেওয়া হয়েছে। এই হাসপাতালে এখন আর কোনও করোনা আক্রান্ত নেই বলেই জানিয়েছেন সিভিল সার্জেন রাজিন্দর প্রসাদ ভাটিয়া। বাকি ১৭ জন করোনা আক্রান্ত আগেই সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন। পঞ্জাবের এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল মোট ১৯। তার মধ্যে গত মাসে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। তারপর থেকে অবশ্য আর কারও মৃত্যু হয়নি। ২৬ মার্চ থেকে নতুন করে কেউ করোনা আক্রান্তও হননি। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, মৃত বৃদ্ধ জার্মানি থেকে ইতালি হয়ে দেশে ফেরেন। ১৮ মার্চ তাঁর মৃত্যু হয়। শহিদ ভগৎ সিংহ নগর, জলন্ধর ও হোশিয়ারপুরে ২৭ জনকে সংক্রামিত করেন ওই বৃদ্ধ। তাঁর ২ বছরের নাতি সহ পরিবারের ১৪ জন সংক্রামিতদের মধ্যে ছিলেন। কিন্তু প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেওয়ায় ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য এসেছে। শহিদ ভগৎ সিংহ নগরের ডেপুটি কমিশনার বিনয় বুবলানি জানিয়েছেন, ‘প্রশাসনের সঙ্গে মানুষ সহযোগিতা করেছেন। তাঁরা জানতেন, তাঁদের স্বার্থেই আমরা কাজ করছি। তাঁদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সাফল্য পাওয়া সম্ভব ছিল না। ১৫টি গ্রাম পুরোপুরি সিল করে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা সবাইকে পরীক্ষা করেছেন। হাসপাতালের চিকিৎসকরাও ভাল কাজ করেছেন। তাঁরা রোগীদের বুঝিয়েছেন, চিকিৎসা করলে সুস্থ হওয়া সম্ভব। আমরা এখনও সতর্ক আছি। ফের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করা হবে।’

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget