এক্সপ্লোর

চুলের মুঠি ধরে টেনে বাড়ি থেকে বের করে দিয়েছেন রাবড়ি দেবী, দাবি পুত্রবধূ ঐশ্বর্য রাইয়ের

এর আগে এ বছরের ২৯ সেপ্টেম্বর ঐশ্বর্য অভিযোগ করেন, রাবড়ি দেবী ও তাঁর মেয়ে মিসা ভারতী খারাপ ব্যবহার করতেন, খেতেও দিতেন না।

পটনা: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ আনলেন পুত্রবধূ ঐশ্বর্য রাই। তাঁর দাবি, চুলের মুঠি টেনে ধরে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন রাবড়ি দেবী। সচিবালয় থানায় এফআইআর দায়ের করেছেন ঐশ্বর্য। তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। রাবড়ি দেবীর ছোট ছেলে তেজস্বী প্রসাদ যাদবের পাল্টা দাবি, আসল বিষয়গুলি থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা করেছে বিরোধীরা। ২০১৮ সালের মে মাসে রাবড়ি দেবী ও লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদবের সঙ্গে বিয়ে হয় আরজেডি বিধায়ক চন্দ্রিকা রাইয়ের মেয়ে ঐশ্বর্যর। তবে বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় সমস্যা। বাপের বাড়ি ফিরে যান ঐশ্বর্য। ২০১৮ সালের নভেম্বরে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের হয়। সেই মামলা এখনও চলছে। এরই মধ্যে গতকাল বিকেলে রাবড়ি দেবীর বাসভবনে যান ঐশ্বর্য। সেখানেই শুরু হয় গোলমাল। ছুটে যান চন্দ্রিকা। সন্ধে ৬টা নাগাদ রাবড়ি দেবীর বাংলো থেকে বেরিয়ে ঐশ্বর্য অভিযোগ করেন, ‘রাবড়ি দেবী আমার চুলের মুঠি ধরে মারধর করেন। এরপর তাঁদের দেহরক্ষীরা আমাকে ১০ সার্কুলার রোডের বাড়ি থেকে বের করে দেন। বি এন কলেজে আমার বাবার নামে অশ্লীল পোস্টার কেন লাগানো হয়েছে, রাবড়ি দেবীকে এই প্রশ্ন করতেই তিনি আমার চুল টেনে ধরেন। আমি যন্ত্রণায় কাতরাতে থাকি। এরপর নিরাপত্তারক্ষীরা আমাকে বের করে দেন। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা রাইয়ের নাতনি। আমার সঙ্গে কী আচরণ করা হল দেখুন।’ এর আগে এ বছরের ২৯ সেপ্টেম্বর ঐশ্বর্য অভিযোগ করেন, রাবড়ি দেবী ও তাঁর মেয়ে মিসা ভারতী খারাপ ব্যবহার করতেন, খেতেও দিতেন না। সেই সময় পুলিশে অভিযোগ দায়ের করার কথা বলেছিলেন তাঁরা। তবে তখন আর পুলিশে অভিযোগ দায়ের করেননি তাঁরা। এবার এফআইআর করলেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget