এক্সপ্লোর

বন্যার সতর্কতা ব্যবস্থা চালু হলে বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে, প্রধানমন্ত্রীকে পরামর্শ রাহুলের

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন।

নয়াদিল্লি: বন্যায় জীবন ও জীবিকার ক্ষতি ঠেকানোর জন্য আগাম সতর্কতা ব্যবস্থা চালু করার প্রস্তাব দিলেন ওয়েনাডের সাংসদ রাহুল গাঁধী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে লেখা হয়েছে, ‘ওয়েনাডে পশ্চিমঘাটের পশ্চিমঘাটের কয়েকটি সবচেয়ে ভঙ্গুর অংশ রয়েছে। এখানেই দেশের ১০ শতাংশ জীববৈচিত্র্য রয়েছে। গত দু’দিনে আমি মলপ্পুরমের কাবালাপাড়া ও ওয়েনাডের পুঠুমালা পরিদর্শন করেছি। এই দু’টি জায়গায় ধস ও বন্যার ফলে বহু মানুষের প্রাণহানি হয়েছে। জীবিকা ও সম্পত্তিরও ক্ষতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমার পরামর্শ হল, আগাম সতর্কতা ব্যবস্থা চালু করার কথা ভেবে দেখতে পারেন। দুর্গত অঞ্চলগুলিতে সতর্কতা ব্যবস্থা চালু হলে বহু মানুষের প্রাণ বাঁচানো যেতে পারে। ওই অঞ্চলগুলিতে যোগাযোগব্যবস্থা সহ বিশেষভাবে নির্মিত ধস ও বন্যা আশ্রয়স্থল গড়ে তোলা যেতে পারে।’ এই চিঠিতে রাহুল আরও লিখেছেন, ‘ওয়েনাডের মানুষের প্রধান জীবিকা হল কৃষিকাজ ও পশুপালন। ধানচাষের জমি অতিবৃষ্টির জলও ধরে রাখে। এর ফলে বন্যার আশঙ্কা কমে যায়। কিন্তু সাতের দশক থেকে ধানচাষের জমির পরিমাণ কমছে। কৃষিক্ষেত্রে সঙ্কটের ফলে গত দু’দশকে বহু কৃষক আত্মহত্যা করেছেন। বনভূমি কমে যাওয়ার ফলে সমস্যা বাড়ছে।’

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget