এক্সপ্লোর

সেনার ডগ স্কোয়াডের যোগদিবসের ছবি ট্যুইট, সঙ্গে ক্যাপশন, 'নয়া ভারত', 'সেনার অপমান, যোগ দিবসকেও বিদ্রূপ করলেন!' রাহুলকে তোপ অমিত শাহের

অমিত শাহের তোপ, রাহুল সেনার অপমান, যোগ দিবসকেও বিদ্রূপ করলেন। তিনি ট্যুইট করেছেন, কংগ্রেস তিন তালাকের মতো মধ্যযুগীয় প্রথা সমর্থন করে, আবার সশস্ত্র বাহিনীকে অপমান করল। কংগ্রেস নেতিবাচক ধারণা ছড়াচ্ছে বলেও তাঁর অভিযোগ।

নয়াদিল্লি: শুক্রবার আন্তর্জাতিক যোগদিবসে ভারতীয় সেনাবাহিনীর ডগ স্কোয়াডের যোগচর্চার ছবি ট্যুইট করে ক্যাপশনে ‘নয়া ভারত’ শব্দদুটি লিখেছেন রাহুল গাঁধী। নরেন্দ্র মোদি সরকারকে এভাবে তিনি কটাক্ষ করতে চেয়েছেন বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে প্রত্যাশিত ভাবেই তাঁর ট্যুইট ঘিরে বিতর্ক হচ্ছে। অভিযোগ, তিনি মজা করেছেন সেনাকে নিয়ে। সেনাবাহিনীর ডগ স্কোয়াডের কুকুরদের ও তাদের ট্রেনারদের যোগের মুদ্রায় শরীরচর্চা করতে দেখা যাচ্ছে ছবিগুলিতে। সেগুলি সোস্যাল মিডিয়ায় দেন প্রতিরক্ষা মুখপাত্র। রাহুল সেগুলি শেয়ার করে কটাক্ষ করেন। কংগ্রেস সভাপতিকে এজন্য নিশানা করে বিজেপি খোঁচা দিয়েছে, ওঁর কাছে জীবনটা শুধুই মজা করার, তিনি নিজের প্রিয় সারমেয়র ছবি পোস্ট করে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একদিকে যখন এক নতুন ভারত জেগে উঠছে, তখন গাঁধীর অধীনে এ এক নতুন কংগ্রেসের উত্থান হচ্ছে। বিজেপি সভাপতি অমিত শাহের তোপ, রাহুল সেনার অপমান, যোগ দিবসকেও বিদ্রূপ করলেন। তিনি ট্যুইট করেছেন, কংগ্রেস তিন তালাকের মতো মধ্যযুগীয় প্রথা সমর্থন করে, আবার সশস্ত্র বাহিনীকে অপমান করল। কংগ্রেস নেতিবাচক ধারণা ছড়াচ্ছে বলেও তাঁর অভিযোগ। তিনি লিখেছেন, কংগ্রেস নেতিবাদের প্রতিনিধি। মধ্যযুগীয় তিন তালাক প্রথাকে আজ সমর্থন করার মধ্যেই ওদের নেতিবাচক মানসিকতা দেখা গেল। এখন যোগ দিবসকেও ঠাট্টা করছে, ফের আমাদের বাহিনীকে অপমান করল। তবে ইতিবাচক চেতনার জয় হবে, আশা করছি। তা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ উতরে যেতে সাহায্য করতে পারে। বিজেপি মুখপাত্র নলিন কোহলি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জমানায় একদিকে নতুন ভারত দেখছি, অন্যদিকে গাঁধীর ট্যুইটে তাঁর নেতৃত্বে নতুন এক কংগ্রেসকে দেখা যাচ্ছে। সম্ভবত ওনার কাছে জীবন এক ক্রমাগত মজা, উনি সেসব ছবি পোস্ট করার সুযোগ খোঁজেন যেগুলি ওঁকে ওঁর প্রিয় পোষ্য পিডিকে মনে করায়। আরেক বিজেপি নেতার ট্যুইট, একজন সিনিয়র রাজনীতিককে আন্তর্জাতিক যোগ দিবসকে উপহাস করতে দেখা যন্ত্রণার। তবে এটা মোটেই বিস্ময়কর নয়, কেননা ওরা সবসময় ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি জিনিসকে অপমান করেছে। ভোটব্যাঙ্ক রাজনীতির জন্যই কি করছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget