এক্সপ্লোর

জেলে আত্মহত্যার চেষ্টা রাজীব-হত্যাকারী নলিনীর, অন্যত্র স্থানান্তরের দাবি স্বামীর

২৯ বছর ধরে ভেলোর জেলের মহিলা সেলে বন্দি রাজীব হত্যাকারী নলিনী।

নয়াদিল্লি: জেলের মধ্যেই রাজীব গাঁধীর হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা। সংবাদসংস্থা সূত্রের খবর, সোমবার রাতে ভেলোর জেলে বচসার জেরে আত্মহত্যার চেষ্টা করেন রাজীব হত্যাকারী নলিনী শ্রীহরণ। নলিনীর আইনজীবী পুগালেন্থি জানিয়েছেন, সোমবার রাতে তাঁর মক্কেল আত্মহত্যার চেষ্টা করেন। ২৯ বছর ধরে ভেলোর জেলের মহিলা সেলে বন্দি রাজীব হত্যাকারী নলিনী। আইনজীবী জানান, এত বছরের বন্দিদশায় এই প্রথম আন্তহননের চেষ্টা করলেন তিনি। কী কারণে তিনি ওই পদক্ষেপ নিলেন জানাতে গিয়ে, আইনজীবী বলেন, অন্য এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির সঙ্গে ঝগড়া বেঁধে যায় নলিনীর। ওই বন্দি নলিনীর বিরুদ্ধে জেলারের কাছে নালিশ করে। এরপরই, আত্মহত্যার চেষ্টা করেন নলিনী। পুগালেন্থি জানান, এর আগে কোনওদিন নলিনী এধরনের পদক্ষেপ নেননি। কোন পরিস্থিতিতে নলিনী এই চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হলেন, সেই তথ্য প্রকাশ করার দাবি তোলেন তাঁর আইনজীবী। তিনি আরও জানান, স্ত্রীকে অন্য জেলে স্থানান্তর করার দাবি তুলেছেন নলিনীর স্বামী মুরুগান। আইনজীবী বলেন, ভেলোর জেলেই বন্দি রয়েছেন নলিনীর স্বামী মুরুগান। তিনি চান, স্ত্রীকে পুজহাল জেলে স্থানান্তর করা হোক। প্রসঙ্গত, ১৯৯১ সালের ২১ মে শ্রীপেরেমবুদুরে একটি নির্বাচনী জনসভায় এলটিটিই আত্মঘাতী জঙ্গির হামলায় নিহত হন রাজীব গাঁধী। ওই হত্যাকাণ্ডে নলিনী, মুরুগান সহ সাতজনকে দোষী সাব্যস্ত করে বিশেষ টাডা আদালত। তাঁদের ফাঁসির সাজা হয়। পরে যা যাবজ্জীবনে দাঁড়ায়। নলিনী ছাড়াও এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হন মুরুগান, পেরারিভালান, সন্থন, জয়কুমার, রবিচন্দ্রণ ও রবার্ট প্যাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget