এক্সপ্লোর

লাদাখ সংঘাত নিয়ে রাহুলের নিশানায় মোদি, ১৯৬২-তে কী হয়েছিল, মনে করুন! বললেন পওয়ার

গালওয়ান উপত্যকার বিবাদ নিয়ে মোদি সরকারকে দায়ী করা যায় না বলেও জানিয়ে দেন পওয়ার।

মুম্বই: ভারত-চিন লাদাখ সীমান্ত সংঘর্ষ নিয়ে তর্ক-বিতর্কের মধ্যেই নাম না করে রাহুল গাঁধীর তোলা অভিযোগ কার্যত খন্ডন করলেন শরদ পওয়ার। লাদাখে ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে চিনের আগ্রাসনের কাছে নতি স্বীকার করে ভারতীয় ভূখণ্ড ছেড়ে দেওয়ার অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল। রাহুলের নেতৃত্ব গোটা কংগ্রেস দলই পূর্ব লাদাখে গালওয়ান উপত্যকায় চিনা ও ভারতীয় সেনাবাহিনীর গত ১৫ জুনের সংঘর্ষের পর থেকে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করেছে। লাদাখে চিন সত্যিই ভারতের জমিতে ঢুকেছে কিনা, মোদি স্পষ্ট করেন বলুন, দাবি করেছে তারা। কিন্তু রাহুল ও কংগ্রেসের দাবির মুখে বর্ষীয়াণ রাজনীতিক পওয়ার বলেছেন, জাতীয় নিরাপত্তার ইস্যু নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়, ১৯৬২ সালে চিনা বাহিনী ভারতের বিস্তীর্ণ ভূখণ্ড দখল করার পর কী হয়েছিল, মনে রাখা উচিত। ১৯৬২-তে প্রতিবেশী দেশটি প্রচুর ভারতীয় জমি কব্জা করার পর এই প্রথম এমন কোনও ঘটনা ঘটল। ঘটনাচক্রে মহারাষ্ট্রে শিবসেনার নেতৃত্বে ক্ষমতাসীন মহারাষ্ট্র বিকাশ আঘাদি সরকারের দুই শরিক কংগ্রেস ও পওয়ারের এনসিপি। রাহুলের অভিযোগ নিয়ে চিনের দখল করে রাখা ও ভারতের নিজের বলে দাবি করা বিতর্কিত আকসাই চিন এলাকার প্রতি ইঙ্গিত করে সাতারায় এনসিপি সভাপতি  তথা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পওয়ার বলেন, ১৯৬২ সালে যখন চিন ৪৫ হাজার বর্গকিমি ভারতীয় ভূখণ্ড  দখল করে, তখন কী হয়েছিল, আমরা ভুলে যেতে পারি না। সুতরাং এ ধরনের অভিযোগ করার সময় অতীতের কথাও মাথায় রাখা উচিত। এটা জাতীয় স্বার্থের বিষয়, কারও এখানে রাজনীতি করা উচিত নয়। প্রসঙ্গত, ভারত ও চিনের মধ্যে বিবাদ-বিতর্ক চলছে ৩৪৮৮ কিমি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) নিয়ে। একদিকে গোটা অরুণাচল প্রদেশকেই দক্ষিণ তিব্বত বলে  দাবি করে চিন, অন্যদিকে ভারতের দাবি, বিতর্কিত ভূখণ্ডের মধ্যে পড়ছে ১৯৬২-র যুদ্ধের সময় চিনের দখলে যাওয়া আকসাই চিন। গালওয়ান উপত্যকার বিবাদ নিয়ে মোদি সরকারকে দায়ী করা যায় না বলেও জানিয়ে দেন পওয়ার। তিনি বলেন, ভারতীয় ভূখণ্ডে ঢুকতে গেলে আমাদের জওয়ানরা চিনা সেনাদের ঠেলে বের করে দেওয়ার চেষ্টা করে। এটা কারও বা প্রতিরক্ষামন্ত্রীর ব্যর্থতা বলাটা ঠিক নয়। আমাদের জওয়ানরা সতর্ক  না থাকলে তো চিনাদের চেষ্টার কথা আমরা জানতেই পারতাম না। হাতাহাতি, ধাক্কাধাক্কি হওয়ার মানেই হল আমাদের সেনারা সতর্ক ছিল, নয়তো তারা বেকুব বনে যেত। তাই এধরনের অভিযোগ তোলা ঠিক বলে মনে করি না। ভারত, চিনের মধ্যে সেনা জওয়ানদের এলএসি-তে বন্দুক, আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার চুক্তির প্রসঙ্গও তোলেন পওয়ার।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget