এক্সপ্লোর

COVID-19 Treatment: ‘ক্রিসপআর’ পদ্ধতিতে করোনা সংক্রমণ রোধে সাফল্য পাওয়া যাচ্ছে, দাবি অস্ট্রেলিয়ার গবেষকদের

CRISPR treatment to curb spread of COVID-19. | দুই বাঙালি বিজ্ঞানী দেবজ্যোতি চক্রবর্তী ও সৌভিক মাইতি গত বছর থেকেই ‘ক্রিসপআর’ নিয়ে কাজ করছেন।

মেলবোর্ন: ‘ক্রিসপআর’ পদ্ধতি ব্যবহার করে মানবদেহের কোষে করোনা সংক্রমণ ঠেকাতে সক্ষম হল অস্ট্রেলিয়ার একটি গবেষক দল। এই পরীক্ষা সফল হওয়ার পর এবার এই বিজ্ঞানীরা ‘ক্রিসপআর’ পদ্ধতি ব্যবহার করে ওষুধ তৈরি করার লক্ষ্যে কাজ করতে চাইছেন। তাঁদের মতে, এই পদ্ধতির মাধ্যমে ওষুধ তৈরি করতে পারলে মানুষের মধ্যে করোনা সংক্রমণ রুখে দেওয়া সম্ভব হবে।

‘ক্রিসপআর’-এর অর্থ হল ক্লাস্টার্ড রেগুলারলি ইন্টারস্পেসড শর্ট প্যালিনড্রোমিক রিপিট। ভারতেও এই পদ্ধতি ব্যবহার করে করোনা সংক্রমণ রোখার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। দুই বাঙালি বিজ্ঞানী দেবজ্যোতি চক্রবর্তী ও সৌভিক মাইতি গত বছর থেকেই ‘ক্রিসপআর’ নিয়ে কাজ করছেন। তাঁরা এই পদ্ধতির মাধ্যমে সহজেই করোনা চিহ্নিত করার কথা জানিয়েছেন।

অস্ট্রেলিয়াতেও একই পদ্ধতিতে গবেষণা প্রাথমিকভাবে সফল হয়েছে। গবেষক শ্যারন লুইন জানিয়েছেন, ‘এই পদ্ধতিতে কম খরচে এবং সহজেই চিকিৎসা করা সম্ভব। তবে তার জন্য খাওয়ার ওষুধ তৈরি করা জরুরি। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আশা করি একদিন ওষুধ তৈরি করতে পারব।’

গবেষকরা জানিয়েছেন, ‘ক্রিসপআর’-এর মাধ্যমে জিনে কিছু পরিবর্তন ঘটানো সম্ভব হয়। মানবদেহে যে কোষগুলি সংক্রমিত, সেগুলিকে খুঁজে বের করে ধ্বংস করে দেওয়া হয় এই পদ্ধতির মাধ্যমে। ফলে সহজেই করোনা চিহ্নিত করে আক্রান্ত ব্যক্তিদের সুস্থ করে তোলা সম্ভব হচ্ছে। 

একটি বিখ্যাত আন্তর্জাতিক পত্রিকায় ‘ক্রিসপআর’ সংক্রান্ত এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। অস্ট্রেলিয়ার গবেষকরা জানিয়েছেন, করোনা আক্রান্তদের শরীরের কোন কোষগুলিতে সংক্রমণ ছড়িয়েছে, সেটা প্রথমে খুঁজে বের করা হয়। তারপর ভাইরাস ধ্বংস করে দেওয়া হয়। শরীরের যে কোষগুলিতে সংক্রমণ ছড়ায়নি, সেগুলি যাতে সুরক্ষিত থাকে, এই পদ্ধতির মাধ্যমে তা নিশ্চিত করা হয়। 

গবেষকরা আরও জানিয়েছেন, ‘ক্রিসপআর’ পদ্ধতির মাধ্যমে করোনার নতুন ভ্যারিয়্যান্টগুলিকেও ঠেকানো সম্ভব হচ্ছে। ব্রিটেনে যে আলফা ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়েছে, তার উপরেও সফলভাবে প্রয়োগ করা হয়েছে এই পদ্ধতি। ফলে ভবিষ্যতে ওষুধ তৈরি করা সম্ভব হলে করোনা রোখার ক্ষেত্রে বিশেষ সাফল্য পাওয়া যাবে বলে আশাবাদী গবেষকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget