এক্সপ্লোর

ভিন্ন সম্প্রদায়ের লোকজনের একই বিছানায় শোয়ার ব্যবস্থা নিয়ে আপত্তি, ‘বিগ বস ১৩’ নিষিদ্ধ করার দাবি উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের

ব্রাহ্মণ মহাসভাও ‘বিগ বস ১৩’ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

গাজিয়াবাদ: সলমন খানের সঞ্চালনায় চলা টিভি শো ‘বিগ বস ১৩’ নিষিদ্ধ করার দাবি জানালেন উত্তরপ্রদেশের লোনির বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর। তাঁর অভিযোগ, এই শো অশ্লীলতা ছড়াচ্ছে এবং ভারতের সামাজিক নৈতিকতায় আঘাত করছে। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, ‘বিগ বস ১৩’-র বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। নন্দকিশোরের অভিযোগ, ‘বিগ বস ১৩ অশালীনতা, অশ্লীলতা ছড়াচ্ছে। পরিবারের সবাই একসঙ্গে বসে এই শো দেখতে পারেন না। এই শো ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। এই শোয়ে অত্যন্ত আপত্তিকর ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়। ভিন্ন সম্প্রদায়ের লোকজনকে একই বিছানায় শুতে বাধ্য করা মেনে নেওয়া যায় না।’ এই বিজেপি বিধায়ক আরও বলেছেন, ‘একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের হৃতগৌরব ফেরানোর জন্য কঠোর পরিশ্রম করছেন, অন্যদিকে বিগ বসের মতো শো ভারতীয় সংস্কৃতির ক্ষতি করছে। নাবালকরাও টিভি দেখে। ফলে প্রাপ্তবয়স্কদের জন্য হওয়া অনুষ্ঠানও তারা দেখে। ইন্টারনেটেও এই ধরনের শো দেখা যায়। তাই অবিলম্বে এই শো বন্ধ করে দেওয়া উচিত। টেলিভিশনে সম্প্রচারিত বিষয়বস্তুর উপর সেন্সর বোর্ডের নজরদারি চালানো উচিত।’ ব্রাহ্মণ মহাসভাও ‘বিগ বস ১৩’ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। ব্রাহ্মণ মহাসভার পক্ষ থেকে এ বিষয়ে গাজিয়াবাদের জেলাশাসককে স্মারকলিপিও দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশ নবনির্মাণ সেনার সভাপতি অমিত জানি বলেছেন, ‘সরকার যতদিন না বিগ বস ১৩ নিষিদ্ধ করছে, আমি ফল ও সবজি ছাড়া আর কিছু খাব না। এই শো অশ্লীলতা ছড়াচ্ছে এবং যুবসমাজকে বিপথে চালিত করছে। অল্পবয়সি ছেলে-মেয়েদের একই বিছানায় শোয়া টিভিতে দেখানো মেনে নেওয়া যায় না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আমাদের নীতি-পুলিশ হিসেবে দাবি করা আরএসএস এ বিষয়ে কিছুই বলছে না।’

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget