এক্সপ্লোর

আগাম জামিনের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আলিপুর আদালতে রাজীব কুমার

মঙ্গলবারই এডিজি সিআইডি রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।

কলকাতা: সারদাকাণ্ডে হাইকোর্টে আগাম জামিন পাওয়ার পর, আলিপুর আদালতে এডিজি সিআইডি রাজীব কুমার। মঙ্গলবার হাইকোর্ট থেকে সারদা মামলায় আগাম জামিন পেয়েছেন রাজীব কুমার। বাকি আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আজ তিনি সকাল ১১টা নাগাদ আইনজীবীদের নিয়ে আলিপুর আদালতে যান। গত মঙ্গলবারই এডিজি সিআইডি রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ রায়ে জানায়, রাজীব কুমারকে গ্রেফতার করা হলেও তৎক্ষণাৎ জামিনের বন্দোবস্ত করতে হবে। সিবিআই সূত্রে দাবি, রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে তারা। মঙ্গলবার বিচারপতি শহিদুল্লা মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্ত এদিন রায় দিতে গিয়ে বলেন, রাজীব কুমার এই মামলায় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করছি না। পাশাপাশি ডিভিশন বেঞ্চ এদিনে রায়ে আরও জানিয়েছে, প্রয়োজন হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস পাঠিয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। গ্রেফতার করা হলেও তৎক্ষণাৎ তাঁর জামিনের বন্দোবস্ত করতে হবে। এর আগে, কলকাতা হাইকোর্টই রাজীব কুমারের আইনি রক্ষাকবচ সরিয়ে নেয়। তারপর সিবিআই রাজীব কুমারকে নোটিস পাঠালেও তিনি আসেননি। আগাম জামিনের আর্জি জানিয়ে তিনি বারাসাত জেলা ও দায়রা আদালতের দ্বারস্থ হলেও বিচারক সেই মামলা পাঠিয়ে দেন আলিপুর আদালতে। যেখানে রাজীব কুমারের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে যায়। এরপর এই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এডিজি সিআইডি রাজীব কুমার। গত সপ্তাহের বুধবার থেকে এই মামলার শুনানি শুরু হয়। রাজীব কুমারের আইজীবীদের আর্জি অনুযায়ী, শুনানি হয় রুদ্ধদ্বার এজলাসে। অবশেষে মঙ্গলবার এডিজি সিআইডি-র আগাম জামিনের আর্জি মঞ্জুর করল হাইকোর্ট। সিবিআই সূত্রে দাবি, হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যাবে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, হাইকোর্টের রায়ের কথা ইতিমধ্যে দিল্লিতে সদর দফতরে জানানো হয়েছে। সদর দফতরের আইনি বিভাগ থেকে রায়ের বিস্তারিত কপি চেয়ে পাঠানো হয়েছে। সেই সঙ্গে হাইকোর্টে সওয়াল-জবাবের বিস্তারিত রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে। এই সব নথি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, হাইকোর্টের রায়ের কোন কোন অংশগুলিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget