এক্সপ্লোর

নির্ভুলভাবে এগোচ্ছে চাঁদের দিকে, দ্বিতীয়বার কক্ষপথের পরিধি বাড়াল ‘চন্দ্রযান-২’

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার গভীর রাত ১টা ৮ মিনিট নাগাদ মহাকাশযানের অন-বোর্ড প্রোপালসন সিস্টেমকে ব্যবহার করে পৃথিবী-অভিমূখী কক্ষপথে প্রায় ১৫ মিনিটের জন্য ওই ‘ম্যানুভারিং’ করা হয়।

বেঙ্গালুরু: নির্ভুলভাবে ইসরোর ‘চন্দ্রযান-২’ এগোচ্ছে চাঁদের দিকে। পূর্ব পরিকল্পনামতো ক্রমেই বাড়ানো হচ্ছে পৃথিবীকে ঘিরে চন্দ্রযানের কক্ষপথের পরিধি। শুক্রবার, মহাকাশযানে দ্বিতীয় ‘ম্যানুভারিং’ করে তার কক্ষপথের পরিধি বাড়ানো হল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার গভীর রাত ১টা ৮ মিনিট নাগাদ মহাকাশযানের অন-বোর্ড প্রোপালসন সিস্টেমকে ব্যবহার করে পৃথিবী-অভিমূখী কক্ষপথে প্রায় ১৫ মিনিটের জন্য ওই ‘ম্যানুভারিং’ করা হয়। এর ফলে, এখন চন্দ্রযানের থেকে পৃথিবীর সবচেয়ে কাছের দূরত্ব (পেরিজি) হল ২৫১ কিলোমিটার এবং সর্বাধিক দূরত্ব (অ্যাপোজি) হল ৫৪,৮২৯ কিলোমিটার। প্রসঙ্গত, উৎক্ষেপণের দিন এই দূরত্ব যথাক্রমে ছিল ১৭০ কিলোমিটার ও ৪৫,৪৭৫ কিলোমিটার। গত বুধবার, প্রথম ‘ম্যানুভারিং’-এর পর তা বেড়ে গিয়ে হয় ২৩০ x ৪৫,১৬৩ কিলোমিটার।

এদিন ইসরোর তরফে জানানো হয়েছে, একেবারে নির্ভুলভাবে পরিকল্পনামাফিক কাজ করছে ‘চন্দ্রযান-২’। আরও তিনদিন পর, অর্থাৎ ২৯ জুলাই, তৃতীয়বারের জন্য বাড়ানো হবে চন্দ্রযান টু-এর কক্ষপথের পরিধি। ইসরো সূত্রে জানা গিয়েছে, এধরনের মোট ১৫টি ‘ম্যানুভারিং’ প্রক্রিয়া চালানো হবে। সবশেষে কক্ষপথের পরিধি বেড়ে দাঁড়াবে ২৩৩ x ১৪৩,৯৫৩ কিলোমিটার। ১৪ অগাস্ট পৃথিবী-অভিমুখ ছেড়ে ‘চন্দ্রযান-২’ পৌঁছে যাবে ‘ট্রান্স লুনার ইসার্টসন’ কক্ষপথে। এরও আরও এক সপ্তাহ পর, অর্থাৎ, ২০ অগাস্ট নাগাদ চাঁদের কক্ষপথে স্থাপন করা হবে চন্দ্রযান টু-কে। তবে তার আগে চন্দ্রযানের নিজস্ব থ্রাস্ট (রেট্রো) রকেটের সাহায্য নিতে হবে মহাকাশযানকে। ১৪ অগাস্টে পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের দিকে ঠেলা হবে চন্দ্রযান টু-কে। আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটি ছোঁবার চেষ্টা করবে ‘চন্দ্রযান-২’-এর মধ্যে থাকা ল্যান্ডার ‘বিক্রম’। সেখান থেকে বেরিয়ে আসবে রোভার ‘প্রজ্ঞান’। যা চাঁদের বুকে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নীরিক্ষা চালাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget