এক্সপ্লোর

৫ ঘণ্টার অস্ত্রপচারে গরুর পেট থেকে বের হল ৫২ কেজি প্লাস্টিক!

৫ ঘণ্টার অস্ত্রপচার। গরুর পেট থেকে বের হল ৫২ কেজি প্লাস্টিক।

চেন্নাই: ৫ ঘণ্টার অস্ত্রপচার। গরুর পেট থেকে বের হল ৫২ কেজি প্লাস্টিক। যা বের করতে প্রায় কালঘাম ছুটল চিকিৎসকদের। ঘটনা তামিলনাড়ুর।

চেন্নাইয়ের তিরুমুলাইভয়াল থেকে অসুস্থ গরুটিকে নিয়ে আসা হয়েছিল তামিলনাড়ুর পশুচিকিৎসা ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে। সেখানেই পাঁচ ঘণ্টা ধরে অস্ত্রপচার করে গরুর পেট থেকে ৫২ কেজি প্লাস্টিক বের করেন চিকিৎসকরা। ভারতে  প্রকাশিত এক প্রথম সারির পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, গরুটি যন্ত্রণায় কাতর ছিল। পেটে বিরাট পরিমাণ প্লাস্টিক জমা হওয়ার কারণে গরুটি দুধও দিচ্ছিল না। সমস্যা হচ্ছিল প্রস্রাবেও।

পশু চিকিৎসক এস বালাসুব্রহ্মণ্যনের কথায় গরুর পেট কেটে প্লাস্টিক বের করার বিষয়টি ছিল ‘বেনজির’। তিনি আরও বলেন, এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আসলে কী পরিমাণ প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। চিকিৎসকের মতে গরুটি অন্তত ২ বছর সময় ধরে এত প্লাস্টিক খেয়েছে।

প্রসঙ্গত, পশুপ্রাণীদের প্লাস্টিক খেয়ে অসুস্থ হওয়া এমনকি মৃত্যু হওয়ার ঘটনা এই প্রথম নয়। প্লাস্টিক খাওয়ার কারণে বিশ্বব্যাপী মৃত্যু হচ্ছে সাদা তিমির। কয়েকদিন আগেই খবরে এসেছে কচ্ছপের শরীর থেকে প্লাস্টিক ও স্টিলের সামগ্রী পাওয়ার ঘটনা। ২০১৮ সালে রাজস্থানের সরকার তো স্বীকারই করে নেয়, প্লাস্টিক খেয়ে রাজ্যে মৃত্যু হয়েছে অন্তত হাজারখানেক পশুর। তার মধ্যে গরুও রয়েছে। প্রধানমন্ত্রী প্লাস্টিক বন্ধে কঠোর হলেও যে আদতে ছবিটা বদলায়নি এই ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ। স্বাধীনতা দিবসের ভাষণেও প্লাস্টিক বন্ধের জন্য দেশবাসীর উদ্দেশে আর্জি জানিয়েছেন তিনি। দিন কয়েক আগেও ভারতে চিনা প্রসিডেন্টের সফরের সময় খোদ প্রধানমন্ত্রীকে দেখা যায় সমুদ্র সৈকত থেকে প্লাস্টিক কুড়িয়ে তা বস্তাবন্দি করছেন। তবে তিনিও গাঁধী জয়ন্তীতে বক্তব্য রাখার সময় স্বীকার করে নিয়েছেন, দেশে সর্বত্র প্লাস্টিক নিষিদ্ধকরণকে সামগ্রিকভাবে কার্যকর করা যায়নি।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget