এক্সপ্লোর

বিশ্বের দরবারে ভারতের সম্মান বেড়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বললেন মোদি

দেশের মাটিতে পা রেখে মোদিও জানালেন, বিশ্বের দরবারে ভারতের সম্মান বেড়েছে।

নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই উচ্ছ্বাসের জোয়ারে ভেসে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রবল হর্ষধ্বনি, ‘মোদি-মোদি’ স্লোগান-এসবের মাধ্যমেই নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানাল গোটা দেশ। দেশের মাটিতে পা রেখে মোদিও জানালেন, বিশ্বের দরবারে ভারতের সম্মান বেড়েছে। আজ পালাম বিমানবন্দরে নামার পর অভিনন্দনের জোয়ারে ভেসে যান প্রধানমন্ত্রী। তিনি ভাষণ দিতে উঠে বলেন, ‘সব ভারতীয়কে কুর্ণিশ জানাই। আমার এবারের দেশে ফেরা স্মরণীয় হয়ে থাকবে। এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’ মোদি আরও বলেন, ‘২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরেও আমি রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিতে গিয়েছিলাম। এবারও রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দিলাম। এই পাঁচ বছরে আমি বড় পরিবর্তন দেখলাম। ভারতের সম্মান, ভারতের প্রতি উৎসাহ উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। এটা ১৩০ কোটি ভারতীয়র জন্যই সম্ভব হয়েছে। হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠান দুর্দান্ত সাফল্য পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই অনুষ্ঠানে হাজির ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় সম্প্রদায় যেভাবে এই অনুষ্ঠানে হাজির ছিল, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিন বছর আগে ২৮ সেপ্টেম্বর আমার দেশের সাহসী সেনা জওয়ানরা সার্জিক্যাল স্ট্রাইক করে সারা বিশ্বের সামনে ভারতের গৌরব তুলে ধরেছিলেন। সেই রাতের কথা মনে পড়ছে। আমাদের সেনা জওয়ানদের সাহসকে কুর্ণিশ জানাই।’ ভাষণ দেওয়ার পর কিছুটা পথ হেঁটে বিমানবন্দরে জড়ো হওয়া অংসখ্য মানুষের অভিবাদন গ্রহণ করেন মোদি। তিনি নবরাত্রি ও দুর্গাপুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget