এক্সপ্লোর

ভারতের স্বার্থহানিকর কিছুই করিনি, চাপের মুখে সাফাই টিকটক ইন্ডিয়ার

ভারতের এই সিদ্ধান্তে কতটা ধাক্কা খেল এই অ্যাপ? এক বিবৃতি দিয়ে টিকটক জানাল...

নয়াদিল্লি: লাদাখ নিয়ে সংঘাতের আবহে চিনা অ্যাপে সার্জিক্যাল স্ট্রাইক। টিকটক, ক্যাম স্ক্যানার, ক্লিন মাস্টার-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল  ভারত। জাতীয় সুরক্ষার খাতিরেই সিদ্ধান্ত, জানাল কেন্দ্র। এই অ্যাপগুলির মধ্যে বেশ কয়েকটি দারুণ জনপ্রিয়। বিশেষত, এ দেশে চিনা অ্যাপ টিকটক তো ভীষণই জনপ্রিয়, কোটি-কোটি ব্যবহারকারী। ভারতের এই সিদ্ধান্তে কতটা ধাক্কা খেল এই অ্যাপ? ভারতের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এক বিবৃতি দিয়ে টিকটক জানাল, ভারতের স্বার্থে আঘাত লাগে এমন কোনও কাজ তারা করবে না। টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গাঁধী জানান, ভারত সরকারের সিদ্ধান্তকে তারা সম্মান করেন। এই ব্যাপারে সরকারি এজেন্সিগুলির সঙ্গে কথা বলবেন। সেই সঙ্গে নিখিলের দাবি, দেশ 'সুরক্ষার খাতিরে' এই সিদ্ধান্ত নিয়েছে ঠিকই, তবে এদেশের ব্যবহারকারীদের কোনও তথ্য তারা চিন প্রশাসনকে দেয়নি। যদি চিন এমন কোনও তথ্য চায়ও, তবুও তাদের হাতে কোনও তথ্য তুলে দেবে না টিকটক ইন্ডিয়া। টিকটক ইন্ডিয়ার দাবি, ভারতে ১৪ টি ভাষায় টিকটক অ্যাপ আছে। এটি ব্যবহার করেন, বহু শিল্পী, শিক্ষক, গল্পকার। এঁদের রুজিরুটি আসে এই অ্যাপ থেকে। এঁদের অনেকেই আবার প্রথমবার ইন্টারনেট ব্যবহারকারী। ইতিমধ্যেই গুগল স্টোর থেকে মুছে ফেলা হয়েছে টিকটক। অ্যাপল স্টোরেও পাওয়া যাবে না টিকটক। এই সব অ্যাপ থেকে আর কোনও আপডেট মিলবে না। যে চিনা অ্যাপগুলিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে বেশ ক’টি জনপ্রিয় অ্যাপ আছে।  বিশ্বে  যে ২০ কোটি মানুষ এই টিকটক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন, তার ১০ শতাংশই ভারতের। এছাড়াও শেয়ার ইট, ক্যাম স্ক্যানার, ইউসি ব্রাউজার, হ্যালো, এমআই কমিউনিটি, নিউজ ডগ, উইচ্যাট, এক্সেন্ডার, বিগো লাইভ, ভিভা ভিডিও - কিউ ও ভিডিও আইএনসি, সুইট সেলফি, ফোটো ওয়ান্ডার, ক্লিন মাস্টার - চিতা মোবাইলের মতো মোবাইল অ্যাপগুলি।

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget