এক্সপ্লোর

তেলঙ্গানায় জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী টিআরএস-কংগ্রেস নেতৃত্বাধীন জোট দু’পক্ষই

হায়দরাবাদ: তেলঙ্গানা বিধানসভা নির্বাচনে জয়ের আশা করছে শাসক তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) ও বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন জোট ‘পিপলস ফ্রন্ট’ দু’পক্ষই। যদিও বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় টিআরএস-এর জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় আবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। শেষপর্যন্ত কী হয়, সেটা জানা যাবে মঙ্গলবার। টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের ছেলে কে টি রামা রাও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ‘অনেক সমীক্ষাতেই বলা হয়েছে, টিআরএস ক্ষমতায় আসবে। তবে আমাদের আশা, বুথ ফেরত সমীক্ষায় যা বলা হয়েছে, তার চেয়ে বেশি আসন পাবে টিআরএস। আমরা দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতায় আসব। ১১৯টির মধ্যে আমরা ১০০টি আসন পাব। প্রচুর মানুষ ভোট দিতে এসেছিলেন। এতে ইঙ্গিত মিলেছে, টিআরএস-এর পক্ষে নিঃশব্দ বিপ্লব ও একতরফা রায় দিয়েছেন ভোটাররা। সরকারের পক্ষেই ভোট দিয়েছেন মানুষ। অনেকে আমাদের জানিয়েছেন, ভোটার তালিকায় তাঁদের নাম ছিল না। লোকসভা নির্বাচনের আগে এই ভুল সংশোধনের অনুরোধ জানাব নির্বাচন কমিশনের কাছে।’ ‘পিপলস ফ্রন্ট’ নেতা তথা তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতি এন উত্তম কুমার রেড্ডি, টিডিপি-র তেলঙ্গানার সভাপতি এল রমন, সিপিআই নেতা চড়া বেঙ্কট রেড্ডি ও তেলঙ্গানা জন সমিতির নেতারা আবার তাঁদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। উত্তম কুমার বলেছেন, ‘বুথ ফেরত সমীক্ষায় কী বলা হয়েছে আমি জানি না। আমরা বলছি ৭৫ থেকে ৮০টি আসন পাব এবং সরকার গড়ব। সব রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই স্ট্রংরুমে যেতে দেওয়া উচিত। কারণ, আমাদের আশঙ্কা, ইভিএম বদলে দেওয়া হতে পারে বা কারচুপি করা হতে পারে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget