এক্সপ্লোর

Sachin Pilot Update: ফোনে আড়িপাতার অভিযোগ সচিন-ঘনিষ্ঠ  বিধায়কের, রাজস্থান কংগ্রেসে ফাটল ফের প্রকাশ্যে 

তাঁর অভিযোগের পরই মুখ্যমন্ত্রী গেহলৌতকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, এক বছর আগে এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর উপমুখ্যমন্ত্রী পদ থেকে সচিন পায়লটকে সরিয়ে দেওয়া হয়েছিল। একজন বিধায়ক যদি এমন অভিযোগ করে থাকেন, তাহলে বলতে হয় যে, রাজ্যে অষোঘিত জরুরি অবস্থা চলছে।

জয়পুর: রাজস্থানের কংগ্রেস নেতা সচিন পায়লট এখন দিল্লিতে। কয়েক মাস আগে যে বিষয়গুলির নিষ্পত্তির প্রতিশ্রুতি তাঁকে দেওয়া হয়েছিল, তা এখনও পূরণ হয়নি। এই অভিযোগে দলের শীর্ষ নেতৃত্বের কাছে দরবার করতে দিল্লিতে এসেছেন সচিন। সবমিলিয়ে রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত শিবিরের সঙ্গে সচিন অনুগামীদের ফাটল ফের প্রকাশ্য এসেছে। এরইমধ্যে সচিন অনুগামী বলে পরিচিত দৌসা জেলার চাকসু বিধানসভা আসনের বিধায়ক বেদ প্রকাশ সোলাঙ্কির অভিযোগ কংগ্রেসের দুই শিবিরের সংঘাত আরও জোরাল করেছে। তাঁর অভিযোগ, বিধায়কদের ফোনে আড়িপাতা হচ্ছে। তিনি বলেছেন, অনেক আধিকারিকই তাঁকে বলেছেন  যে, বিধায়কদের ফোনে আড়িপাতা হচ্ছে। তাঁর অভিযোগ, এভাবে বিধায়কদের ফাঁদে ফেলার চেষ্টা চলছে।
তাঁর অভিযোগের পরই মুখ্যমন্ত্রী গেহলৌতকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, এক বছর আগে এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর উপমুখ্যমন্ত্রী পদ থেকে সচিন পায়লটকে সরিয়ে দেওয়া হয়েছিল। একজন বিধায়ক যদি এমন অভিযোগ করে থাকেন, তাহলে বলতে হয় যে, রাজ্যে অষোঘিত জরুরি অবস্থা চলছে। মুখ্যমন্ত্রী গেহলৌত ও স্বরাষ্ট্রমন্ত্রী এ জন্য দায়ী। কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে রাজ্যে অন্তর্বর্তী নির্বাচনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

রাজস্থান কংগ্রেসের অভ্যন্তরীন দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও সচিন পায়লট এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বিজেপি নেত্রী রীতা বহুগুণা জোশী সম্প্রতি দাবি করেছিলেন যে, সচিন শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন। এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে সচিন শুক্রবার রসিকতা ছলে বলেন যে, বিজেপি সম্ভবত সচিন তেন্ডুলকরের কথা বলছে। 

রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী রাজ্য মন্ত্রিসভা ও দলের পদে তাঁর অনুগামীদের জায়গা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলে খবর। মুখ্যমন্ত্রী সেই প্রচেষ্টায় বাধা দিয়েছেন। 
জিতিন প্রসাদ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। এরপর থেকে জল্পনা ছড়িয়েছে যে, কংগ্রেসের আরও কিছু অসন্তুষ্ট নেতা দল ছাড়তে পারেন। আর দলের অভ্যন্তরীণ কোন্দল সেই জল্পনা আরও জোরাল করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget