এক্সপ্লোর

উত্তরপ্রদেশে মন্দিরে ৫০ বছরের মহিলাকে ‘গণধর্ষণ’, পরে মৃত্যু, অভিযুক্ত পুরোহিত সহ ৩

Cops are trying to nab the main accused. | তদন্তকারীরা জানিয়েছেন, রবিবার রাতে বদায়ু জেলার একটি মন্দির চত্বরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

বদায়ু: উত্তরপ্রদেশে ফের নৃশংসতা। মহিলাদের উপর অত্যাচার বন্ধ হওয়ার কোনও লক্ষণই নেই। এবার উত্তরপ্রদেশের বদায়ু জেলায় ৫০ বছরের এক মহিলাকে গণধর্ষণের পর খুনের অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে একটি মন্দিরের পুরোহিতও আছেন। তিনি পলাতক। বাকি দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, রবিবার রাতে বদায়ু জেলার একটি মন্দির চত্বরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। অভিযোগকারী মহিলা অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। গত কয়েকবছর ধরেই ওই মন্দিরে পুজো দিতে যেতেন। তাঁর বাড়ি ওই মন্দিরের কাছেই। অভিযুক্ত পুরোহিতও স্থানীয় বাসিন্দা। তিনি কিছু ধর্মীয় আচার পালন করার কথা বলে ওই মহিলাকে মন্দিরে ডাকেন বলে অভিযোগ। নৃশংস অত্যাচার চালানোর পর অভিযুক্তরাই ওই মহিলাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। সেই সময় তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাত ছিল। রক্তাক্ত অবস্থায় তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। বদায়ু গ্রামীণের পুলিশ সুপার রাঘবেন্দ্র সিংহ জানিয়েছেন, ‘আমরা মঙ্গলবার এই ঘটনার কথা জানতে পারি। ওই মহিলার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তিন ব্যক্তি তাঁকে গণধর্ষণ করেছে। এই অত্যাচারের ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ। ময়নাতদন্ত রিপোর্টে জানা গিয়েছে, গোপনাঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। গলায় ফাঁস দেওয়ার ফলে আঘাত পেয়েই ওই মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।  তবে মূল অভিযুক্ত এখনও পলাতক। তাকে দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি ধারায় গণধর্ষণ এবং ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করা হয়েছে।’ সংবাদসংস্থা এএনআই-কে বদায়ুর সিনিয়র পুলিশ সুপার সঙ্কল্প শর্মা জানিয়েছেন, ‘অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার করার জন্য পুলিশের চারটি দল গঠন করা হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।’ এই ঘটনার পরিপ্রেক্ষিতে যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। এই ঘটনাকে ‘নির্ভয়াকাণ্ডের’ সঙ্গে তুলনা করে কংগ্রেসের ট্যুইট, ‘হাথরসের ঘটনাকে আড়াল করার জন্য আদিত্যনাথ যে মিশন চালু করেন, সেটা ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রী ‘মিশন শক্তি প্রোগ্রাম’ চালু করেছেন এবং রাজ্যের মহিলাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। তাঁর ক্ষমা চাওয়া উচিত।’ কিছুদিন আগেই হাথরসের নৃশংস ঘটনা নিয়ে উত্তাল হয় সারা দেশ। তীব্র সমালোচনার মুখে পড়ে যোগী প্রশাসন। কিন্তু তারপরেও যে উত্তরপ্রদেশের ছবিটা বদলায়নি, তা এই ঘটনাতেই প্রমাণিত হয়ে গেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget