এক্সপ্লোর

গোহত্যায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড, অর্ডিন্যান্স পাশ উত্তরপ্রদেশের মন্ত্রিসভার

উত্তরপ্রদেশ সরকার সূত্রে আরও জানানো হয়েছে, যদি কোনও ব্যক্তি গরু-বাছুরকে ইচ্ছাকৃতভাবে জল ও খাবার না দিয়ে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেন, তাহলে এক বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে।

লখনউ: গোরক্ষা এবং গোহত্যা বন্ধ করার লক্ষ্যে এবার নতুন অর্ডিন্যান্স পাশ করল উত্তরপ্রদেশ মন্ত্রিসভা। এই আইনে বলা হয়েছে, এবার থেকে কেউ গোহত্যা করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। প্রথমবার অপরাধের ক্ষেত্রে দোষী ব্যক্তির সাত বছরের কারাদণ্ড এবং এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। দ্বিতীয়বার অপরাধের ক্ষেত্রে ১০ বছরের কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রাজ্য মন্ত্রিসভা উত্তরপ্রদেশ মন্ত্রিসভা গোহত্যা রোধ (সংশোধনী) অধ্যাদেশ ২০২০ অনুমোদন করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে যে আইন রয়েছে, (উত্তরপ্রদেশ গোহত্যা রোধ আইন, ১৯৫৫) সেটিকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই নতুন অধ্যাদেশ অনুমোদন করল মন্ত্রিসভা। আইন কার্যকর এবং গোহত্যা পুরোপুরি বন্ধ করাই লক্ষ্য। গরু-বাছুর অবৈধভাবে কোথাও নিয়ে যাওয়ার পথে ধরা পড়লে সেই গাড়ির চালক, খালাসি ও মালিকও নতুন আইন অনুযায়ী শাস্তি পাবে। গাড়ির চালক যদি প্রমাণ করতে পারেন, তাঁর অজান্তে গরু-বাছুর পাচার করছিল, তাহলে অবশ্য তিনি রেহাই পাবেন। উদ্ধার করা গরু-বাছুরকে যতদিন সরকারি হেফাজতে রাখা হবে, ততদিন তাদের দেখভালের খরচ আদায় করা হবে সংশ্লিষ্ট গাড়ির চালকের কাছ থেকেই। কোনওরকম অত্যাচারের ফলে যদি গরু-বাছুরের জীবন বিপন্ন হয়ে পড়ে, তাহলেও যারা অত্যাচার করেছে তারা শাস্তি পাবে।’ উত্তরপ্রদেশ সরকার সূত্রে আরও জানানো হয়েছে, যদি কোনও ব্যক্তি গরু-বাছুরকে ইচ্ছাকৃতভাবে জল ও খাবার না দিয়ে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেন, তাহলে এক বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। প্রথম অপরাধের ক্ষেত্রে সাত বছরের কারাদণ্ডও হতে পারে। এছাড়া এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। উত্তরপ্রদেশে প্রথম গোরক্ষা ও গোহত্যা রোধ সংক্রান্ত আইন কার্যকর হয় ১৯৫৬ সালের ৬ জানুয়ারি। ১৯৫৮, ১৯৬১, ১৯৭৯ ও ২০০২ সালে এই আইন সংশোধন করা হয়। ১৯৬৪ ও ১৯৭৯ সালে নিয়মে বদল আনা হয়। তবে এখন উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের আইনে কিছু ফাঁক ছিল। এবার সেই ত্রুটি সংশোধন করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget