এক্সপ্লোর

উত্তরপ্রদেশের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করলেন আদিত্যনাথ, এ তো জানাই ছিল, বললেন রাজভর

রাজভর বেশ কিছুদিন ধরেই জোটশরিক বিজেপি-র বিরুদ্ধে প্রকাশ্যে নানা মন্তব্য করে আসছেন।

লখনউ: উত্তরপ্রদেশের মন্ত্রিসভা থেকে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি) প্রধান ওমপ্রকাশ রাজভরকে বরখাস্ত করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি রাজ্যপাল রাম নায়েকের কাছে যে সুপারিশ করেন, সেটি গৃহীত হয়েছে। রাজভর ছাড়াও তাঁর দলের যে নেতারা উত্তরপ্রদেশের রাষ্ট্রমন্ত্রী পদে আছেন, তাঁদেরও অবিলম্বে বরখাস্ত করার সুপারিশ করেছেন আদিত্যনাথ। রাজভরের হাতে যে দফতরগুলি ছিল, সেগুলির দায়িত্ব দেওয়া হচ্ছে বিজেপি বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী অনিল রাজভরকে। রাজভর বেশ কিছুদিন ধরেই জোটশরিক বিজেপি-র বিরুদ্ধে প্রকাশ্যে নানা মন্তব্য করে আসছেন। সম্প্রতি লোকসভা নির্বাচনের প্রচারে তিনি বলেন, বিজেপি নেতাদের জুতো দিয়ে মারা উচিত। এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী দেন রাজভর। তিনি কয়েকটি কেন্দ্রে কংগ্রেস ও সপা-বসপা জোটকে সমর্থন করার কথাও জানান। কয়েকদিন আগে আদিত্যনাথকে চিঠি দিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার কথাও বলেন এসবিএসপি প্রধান। এরপরেই তাঁকে বরখাস্ত করা হল। মন্ত্রিসভা থেকে বরখাস্ত হওয়ার কথা জানার পর আদিত্যনাথকে কটাক্ষ করে রাজভর বলেছেন, ‘আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী দেরিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যদি ২০ দিন আগেই এই সিদ্ধান্ত নিতেন, তাহলে ভাল হত। এই সিদ্ধান্ত নিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন, যুদ্ধ পছন্দ করেন না। ওমপ্রকাশ রাজভরই যুদ্ধ শুরু করেছিল।’ এসবিএসপি প্রধান আরও বলেছেন, ‘আমি শুধু লোকসভা নির্বাচনে একটি আসন চেয়েছিলাম। আমাদের একটি দল আছে। আমরা যদি নির্বাচনে লড়াই না করি, তাহলে দলীয় কর্মী ও মানুষের কাছে কী বার্তা দেব? আমি একা জন্মেছি, একাই হাঁটব। আমরা মানুষের কাছে মতামত তুলে ধরব এবং পিছিয়ে পড়া শ্রেণির মানুষের অধিকারের বিষয়ে সচেতনতা তৈরি করব।’ পাল্টা বিজেপি মুখপাত্র মহেন্দ্রনাথ পাণ্ডে বলেছেন, ‘বিজেপি জোটধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং শরিক দলগুলিকে সম্মান দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উত্তরপ্রদেশে আমাদের জোটসঙ্গী ওমপ্রকাশ রাজভর শুধু জোটধর্মের রীতি ভঙ্গই করেননি, সেটি রীতিমতো লঙ্ঘন করেছেন। সেই কারণেই দল ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। জোটশরিক হওয়া সত্ত্বেও রাজভর ক্রমাগত বিজেপি ও বিজেপি নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে মন্তব্য করে চলেছেন। তিনি সরকারের নীতিরও বিরোধিতা করেন। তিন শুধু লোকসভা নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে প্রার্থীই দেননি, প্রকাশ্যে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলির প্রার্থীদের সমর্থন করেছেন। তা সত্ত্বেও আমরা সংযম দেখিয়েছি।’

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget