এক্সপ্লোর

জব কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ, সিঙ্গুরের তৃণমূলকর্মীর কান ধরার ভিডিও ভাইরাল

জব কার্ড কেড়ে একঘরে করে দেওয়ার অভিযোগ। প্রকাশ্যে কান ধরলেন তৃণমূলকর্মী। সিঙ্গুরের ভিডিও ভাইরাল। প্রতিবাদে সভা শাসক দলের। গোটাটাই সাজানো, পাল্টা বিজেপি।

কলকাতা: আবারও প্রকাশ্যে কান ধরলেন তৃণমূল কর্মী। ভাইরাল হল ভিডিও। ধুন্ধুমার হুগলির সিঙ্গুরে। এবার জব কার্ড কেড়ে নিয়ে, একঘরে করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূলকর্মীর বিরুদ্ধে। প্রকাশ্যে কান ধরলেন তিনি। ভাইরাল হল, হুগলির সিঙ্গুরের সেই ছবি। তৃণমূলের দাবি, ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ নিয়ে গত মঙ্গলবার বিজেপি পঞ্চায়েতে স্মারকলিপি দিতে যাচ্ছিল। সেইসময় নসিবপুরে একটি দোকান থেকে ওই তৃণমূলকর্মীকে জোর করে বের করা হয়। মারধর করার পর জোর করে কান ধরিয়ে ওঠবস করানো হয়। এরপর ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে আজ সভা করে তৃণমূল। অন্যদিকে বিজেপির দাবি, গোটাটাই সাজানো ঘটনা, ওই তৃণমূল নেতা বাসিন্দাদের জব কার্ড কেড়ে নিয়ে একঘরে করে দেওয়ার হুমকি দেন। এর জেরে গ্রামবাসীরা তাঁকে কান ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন, এর সঙ্গে বিজেপির সম্পর্ক নেই। দিনকয়েক আগে উমপুন-ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে উত্তাল হয় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি। অভিযোগ, বাড়ির ক্ষতি হওয়া তো দূরের কথা, যাঁদের দোতলা-তিনতলা বাড়ি, তাঁরাও পেয়েছেন ত্রাণ। ক্ষতিপূরণের তালিকায় থাকা অধিকাংশ মানুষের ঘরেই ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ ওঠে। নন্দকুমার পঞ্চায়েত এলাকায় এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে নামেন স্থানীয় মানুষ।  ঘণ্টা তিনেক অবরোধ করে সাধারণ মানুষ। পুলিশের উপস্থিতিতেই তলব করা হয় অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বপন ঘাঁটুকে। তিনি সকলের সামনে কান ধরে ক্ষমা চেয়ে নেন বলে দাবি আন্দোলনকারীদের।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget