এক্সপ্লোর

মাংস রপ্তানিতে নিষেধাজ্ঞা চেয়ে পিটিশন: সবাইকে নিরামিষাশী হতে বাধ্য করা যায় না, বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: দেশের বাইরে মাংস খাওয়া, চামড়া শিল্পের জন্য তার রপ্তানিকে চ্যালেঞ্জ করে পিটিশন সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে এ ব্যাপারে একটি জনস্বার্থমূলক পিটিশন পেশ করা হয়েছে। আবেদনকারী সংগঠনের বক্তব্য, দেশের বাইরে মাংস রপ্তানিতে, দেশের ভিতরেও তার ব্যবহারে উত্সাহ দেওয়া উচিত নয়। আবেদনকারীর কৌঁসুলি শীর্ষ আদালতে বলেন, বিষয়টির অবশ্যই শুনানি হওয়া উচিত। বেঞ্চ আগামী ফেব্রুয়ারি পিটিশনের শুনানি ধার্য করে। কিন্তু একইসঙ্গে বেঞ্চের প্রশ্ন, আপনারা কি চান, দেশের প্রতিটি মানুষ নিরামিশাষী হোন! বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ বলেছে, আমরা এই নির্দেশ দিতে পারি না যে, প্রত্যেককেই নিরামিশাষী হতে হবে। নিরামিশাষী হতে কাউকে বাধ্য করা যায় না। দেশে জৈব চাষে উত্সাহ দেওয়ার ব্যাপারে ওই সংগঠনের দায়ের করা একটি পিটিশনও শীর্ষ আদালত তার বিবেচনার মধ্যে রেখেছে। এদিন শুনানির সূচনায় বেঞ্চ বলে, মাংস রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা সরকারের। আবেদনকারীর কৌঁসুলি সওয়াল করেন, তাঁরা ইতিমধ্যেই সরকারের কাছে বিষয়টি উত্থাপন করেছেন, কিন্তু আজ পর্যন্ত এ নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। বেঞ্চ বলে, সরকারকে এত সব বলা আমাদের কাজ নয়। আগামী ফেব্রুয়ারি পিটিশনের শুনানি ধার্য করে বেঞ্চ। প্রসঙ্গত, গত বুধবার পালাম বিহার, সংলগ্ন এলাকায় চলতি নবরাত্রি উত্সবের সময় মাংসের দোকান জোর করে বন্ধ রাখতে দোকানিদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে শিবসেনার লোকজনের বিরুদ্ধে। তখনই সর্বোচ্চ আদালতের এই অভিমত। গত বছরই সুপ্রিম কোর্ট কেন্দ্রের মোদী সরকারের সেই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারি করে যাতে জবাই করার জন্য বাজারে গরু কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছিল। কেন্দ্র গরু সহ যাবতীয় গবাদি পশুর জবাই নিষিদ্ধ করে শুধু কৃষিকাজে গবাদি পশুর ব্যবসা অনুমোদন করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget